এবার দশমীতে ঘরে তৈরি রসগোল্লা দিয়েই হোক মিষ্টিমুখ

এবার যদি ঘরে বানানো রসগোল্লা দিয়েই করা যায় মিষ্টিমুখ, তাহলে কেমন হয়? 

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিজয়া দশমী। অর্থাৎ মায়ের বাপের বাড়ি ছেড়ে এবার কৈলাসে ফেরত যাওয়ার পালা। আর তাই মায়ের বিদায় বেলায় আকাশে বাতাসে আজ শুধুই বিষাদের সুর। বাঙালির বিজয়া দশমীর এই দিনটা কাটে বড়োদের প্রণাম আর সাথে মিষ্টিমুখ করে। অর্থাৎ মিষ্টি ছাড়া কিন্তু আজকের এই দিন অসম্পূর্ণ। কিন্তু দোকানের মিষ্টি তো অনেক হল। এবার যদি ঘরে বানানো রসগোল্লা দিয়েই করা যায় মিষ্টিমুখ, তাহলে কেমন হয়? 

বাইরে থেকে দেখে যদিও মনে হয় রসগোল্লা বানানো বেশ কঠিন, কিন্তু আদতে খুব সহজে এবং খুব কম উপকরণ দিয়ে ঘরেই রসগোল্লা বানানো যায়। আসুন এখে নিই, কিভাবে ঘরোয়া উপায়ে বানাবেন রসগোল্লা। 

রসগোল্লা বানানোর উপকরণ :-

রসগোল্লা তৈরি করতে উপকরণ হিসেবে যে জিনিসগুলি প্রয়োজন-
১:-  ছানা নিতে হবে ১ কেজি।
৩:-  সঙ্গে নিতে হবে চিনি ১.৫ কেজি।
৪:-  আর নিতে হবে ময়দা ৫০০ গ্রাম।
                  

রসগোল্লা বানানোর রেসিপি :

প্রথমে চিনির সঙ্গে জল মিশিয়ে  ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনির জল গাঢ় এবং যথেষ্ট পরিমান মিষ্টি হলে গ্যাসের ফ্লেম একদম কম করে দিতে হবে। খেয়াল রাখতে হবে চিনির জল যেন বেশি গাড় না হয়।
এবার ছানার সঙ্গে ময়দা  মিশিয়ে ভালো করে মেখে একটি মণ্ড তৈরি করতে হবে। তারপর লেচি কেটে  সুন্দর গোল গোল করে পাকিয়ে গরম রসে ফোটাতে হবে। ছানার ওই মণ্ডগুলি বেশ কিছুক্ষন পরে ফুলে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে রসগোল্লা যেন কোনওভাবেই ভেঙে না যায়। এরপর রসগোল্লাগুলিকে চিনির রসের মধ্যে কমপক্ষে ৪-৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ব্যাস তৈরি ঘরে বানানো রসগোল্লা। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের