রাখিতে ঠাকুরবাড়ি স্টাইলে রেঁধে ফেলুন চিংড়ির এই পদটি! সাত উপকরণেই জমজমাটি

Share:

নিজস্ব প্রতিনিধি : ঠাকুরবাড়ির রান্না বলে কথা, আলাদাই ঐতিহ্য।রবি ঠাকুর ভোজনরসিক ছিলেন বটে। তাই তো ঠাকুরবাড়ির হেঁশেলে নিত্যনতুন পদের রান্না হত। চিংড়ির কদর ছিল বটে । কতরকমের পদই না রান্না হত। তবে চিংড়ির হরেক রকম পদের মাঝে এই পদটি মাস্ট ট্রাই করতে পারেন। এই পদেই খাবারের রসনা উপভোগ করতেন ঠাকুরবাড়ির লোকেরা। অন্যদিকে হাতে আর একটা দিন মাত্র। এরপরেই রাখি। এইদিন ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাইলে ঘরে বসে কম সময়ে বানিয়ে নিতে পারেন চিংড়ির এই সুস্বাদু রেসিপিটি। বেশি না, সাতখানা উপকরণ দিয়েই বাজিমাত। জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ১২ টি মাঝারি মাপের বাগদা চিংড়ি, ৫০০ গ্রাম টক দই, চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, লবন ও চিনি

প্রণালী :  প্রথমে চিংড়ি করে গুলোকে ভাল করে ধুয়ে পরিস্কার করে নিতে হবে। মশলা ভাজার জন্য শুকনো খোলা বা তাওয়াই বা কড়াইও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে, এককথায় যেটাতে মশলা ভাজা সুবিধে হবে এমন পাত্রে আগে লবঙ্গ, দারচিনি আর এলাচ শুকনো ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার একটি বড় বাটিতে দই নিয়ে তার সঙ্গে গরম মশলা গুঁড়ো, লবন ও চিনি মিশিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে।

এবার কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা দিয়ে দিন। এরপর সেই তেলের মধ্যে দিয়ে দিন আগে থেকে ফেটিয়ে রাখা দই। ঝোল ফুটে উঠলে তাতে চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। এক্ষেত্রে কেউ বেশি ঝাল খেতে চাইলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন।

দইয়ের মিশ্রণটি থেকে তেল ছাড়তে শুরু করলে তাতে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলি দিয়ে দিন। কড়াইে ঢেকে রাখুন মিনিট পাঁচেকের জন্য। ঝোলের রং সোনালি হয়ে এলে এবং চিংড়ি মাছ সেদ্ধ হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন।  দেখবেন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন দই চিংড়ি। খেতে জাস্ট অসাধারণ হয় এই দই চিংড়ির পদটি।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু