ঘন বর্ষায় বানিয়ে নিন চিংড়ির রসা! ফেল করবে মটন

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষাকালে জলের পোকা! শুনে অবাক হচ্ছেন এইসময় চিংড়ি মাছের কদর খুব। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছ মেখে উফ! স্বাদ যা মুখে লেগে থাকার মত। বর্ষায় জমিয়ে রান্নার স্বাদ নিতে চাইলে বাজার থেকে ঝটপট খানিকটা চিংড়ি মাছ আনিয়ে নিন। ব্যস রেঁধে ফেলুন চিংড়ির রসা। জেনে নিন সহজ পদ্ধতিতে কীভাবে বানাবেন চিংড়ির এই নতুন পদ।

উপকরণ : উপকরণ বড় সাইজের ৫০০ গ্রাম চিংড়ি,  বড় সাইজের আলু ১টা, টম্যাটো ৪ টে, পেঁয়াজ ৩ টে, লেবুর রস ও সামান্য টকদই। সঙ্গে অন্য সব নিয়মিত মশলাপাতি(যেমন- লবন,তেল,জিরে,ধনে,আদা,কাঁচা লঙ্কা,রসুন ও সর্ষে বাটা),

প্রণালী : প্রথমে চিংড়ি মাছগুলোকে লবন-হলুদ দিয়ে ভাল করে মাখিয়ে নিতে হবে। এরপর এক এক করে চিংড়ি ভেজে তুলতে হবে। এবার ডুমো ডুমো করে আলু কেটে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর  কুঁচো পেঁয়াজ লাল-লাল করে ভেজে আলাদা আলাদা পাত্রে তুলে রাখুন।

এইবার সব মশলা কড়াইয়ের গরম তেলে কষে নিন এরমধ্যেই দিয়ে দিন ভাজা আলু, পেঁয়াজ ও চিংড়ি মাছ। ভাল করে কষিয়ে নিন।

সব শেষে টক দই ফেটিয়ে দিয়ে দিন। এবার টম্যাটো কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন। এবার সামান্য জল দিয়ে ঢেলে অল্প আঁচে ফোটাতে হবে। দেখবেন একটু মাখামাখা হয়ে উঠছে রান্নাটা।তখন তাতে কিছুটা লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। ধনেপাতা কুচি সহযোগে পরিবেশন করুন চিংড়ির রসা।

মোদির সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি মেটা কর্তৃপক্ষের

ভুয়ো পুলিশের খপ্পরে ব্যবসায়ী, লুঠ ৮৫ হাজার টাকার সিগারেট

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের