চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রান্নায় দই ব্যবহারের সময় ৫ ভুল করবেন না ! তাহলেই স্বাদ ঘেঁটে ঘ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : রান্নার অন্যতম প্রয়োজনীয় উপাদান হল দই। স্বাদ বাড়াতে রান্নায় দইয়ের ব্যবহার নানান ক্ষেত্রে দেখা যায়। তবে আপনি কী জানেন রান্নায় দই ব্যবহারের সময় কিছু সতর্কতা মেনে চলতে হয়। ভুল করলেই স্বাদের বারোটা বাজবে। জেনে নিন কীভাবে দই রান্নায় ব্যবহার করলে স্বাদ বাড়বে এবং দই ব্যবহারের সঠিক নিয়ম।

ভাল করে ফেটানো :  টক দই মেশানোর আগে খুব ভাল করে দই ফেটিয়ে নেওয়া উচিত। নইলে কিন্তু রান্নার স্বাদ ভাল হবে না।ভাল করে লক্ষ্য করুন দইয়ে যেন কোনও দলা না থাকে।

ধীর আঁচ :  রান্নায় দই মেশানোর সময় সব সময় গ্যাসের আঁচ ধীমে করে নিতে হবে। গ্যাস বন্ধ করে দই মেশালে আরও ভাল। অনেক্ষেত্রে দেখা যায় ফুটন্ত ঝোলে দই মেশালে কিন্তু দই কেটে যায়।ফলে রান্নার স্বাদ নষ্ট হয়।

নাড়াচাড়া করা : যে কোনও পদে দই দেওয়ার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ভাল করে নাড়তে থাকুন, যাতে দই যত দ্রুত সম্ভব তরকারির সঙ্গে মিশে যায়।

ময়দা :  রান্নায় দই মেশানোর সময় অল্প কিছুটা ময়দা মিশিয়ে নিতে পারেন। রান্না শেষের পর্যায়ে সেই মিশ্রণ ঝোলে দিলে গ্রেভি খুব ঘন হয়। স্বাদও বাড়ে।

দইয়ের প্রকৃতি :  রান্নায় যদি ফুল ফ্যাট দই ব্যবহার করা যায় তবে স্বাদ বাড়ে। ঘরে পাতা দই হলেও মসলিন কাপড়ে বেঁধে জল ঝরিয়ে তার পর রান্নায় দিলে স্বাদও ভাল হবে। মনে রাখা প্রয়োজন যেন দলা হয়ে না থাকে।

Published by:

Share Link:

More Releted News:

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

বারবার গলা শুকিয়ে যাচ্ছে? গরমে সুস্থ থাকতে ঠিক কতটা জল খাবেন জেনে নিন…

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

বৈশাখের গরমে ত্বক পুড়ে যাচ্ছে কীভাবে ঠান্ডা রাখবেন জানুন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

প্রতিদিন ইয়ারবাড ব্যবহার করছেন, জানেন এর দীর্ঘমেয়াদি প্রভাব কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ