চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চিকেন-৬৫ নয় এবার বানিয়ে ফেলুন শ্রিম্প-৬৫, রইল প্রণালী

নিজস্ব প্রতিনিধিঃ চিকেন-৬৫, এই মুখরোচক পদের সঙ্গে তো আমরা সকলেই পরিচিত। টুকটাক খাবারে আমাদের বিকেলের খানাপিনা জাস্ট জমে যায়। বাহারি পদ বানাতে আমরা কে না ভালোবাসি? আর তা যদি হয় মাছ-মাংসের পদ তাহলে তো কোনও কথাই নেই। এবার চিকেন ছেড়ে তাই বানিয়ে ফেলুন চিংড়ি মাছ দিয়ে ‘শ্রিম্প-৬৫’। কীভাবে বানাবেন জেনে নিন। 

উপকরণঃ

কুঁচো চিংড়ি- ৩০০ গ্রাম 

চালের গুঁড়ো- ১/২ কাপ 

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

রসুন গুঁড়ো- ২ চা চামচ

নুন- স্বাদমত

সাদা তেলও- প্রয়োজনমত

আদা বাটা- ১ চা চামচ

গোলমরিচ (ভেঙে নেওয়া)- ২ চা চামচ

গরম মশলা গুঁড়ো- ১/২ চা চামচ

মৌড়ি গুঁড়ো- ১ চা চামচ

কারি পাতা কুঁচি- ২ টেবিল চামচ

প্রণালীঃ সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি ভালোভাবে ম্যারিনেট করে এক ঘন্টা মত রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা চিংড়ি গুলি পকোড়ার আকারে দিয়ে ভেজে নিন। ভাজা হয়ে এলে টমেটো সস বা পছন্দসই চাটনির সঙ্গে পরিবেশন করুন বিকেলের চায়ের সঙ্গে গরম গরম ‘শ্রিম্প-৬৫’। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ