স্বাদ বদল চাইছেন? বানিয়ে নিন রাজস্থানি ঘরানার ভুট্টার মশলাদার সবজি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিদিনের খাবারে আলু, পটল, ঝিঙে বা পনিরের একইরকম তরকারি খেতে খেতে একঘেয়েমি আসতেই পারে। তখন রান্নাঘরের পরিচিত উপকরণ দিয়েই যদি একটু অন্যরকম স্বাদের পদ বানানো যায়, তাহলে মন্দ কী। এমনই একটি সহজ ও সুস্বাদু পদ হল রাজস্থানি ভুট্টার সবজি। তাজা ভুট্টা, টক-মিষ্টি দই এবং দেশি মশলার মিশেলে তৈরি এই তরকারি খেতে হয় দুর্দান্ত। সবচেয়ে বড় কথা, মাত্র ১০-১৫ মিনিটেই এই পদ তৈরি করা যায়।    

উপকরণ 

২টি তাজা ভুট্টা 

আধ কাপ ফেটানো টাটকা দই

১ টেবিল চামচ বেসন

২ টেবিল চামচ ঘি বা তেল

১ চা চামচ সর্ষে ও জিরে

এক চিমটি হিং

১-২টি কাঁচালঙ্কা

১ ইঞ্চি আদা

আধ চা চামচ হলুদ

১ চা চামচ লঙ্কাগুঁড়ো

১ টেবিল চামচ ধনে-জিরে গুঁড়ো

আধ চা চামচ গরম মশলা

আধ চা চামচ মোটা করে গুঁড়ো করা মৌরি

স্বাদমতো নুন

সামান্য ধনেপাতা

পদ্ধতি 

প্রথমে ভুট্টার খোসা ছাড়িয়ে কুরিয়ে নিন। ভুট্টা শক্ত হলে দানা ছাড়িয়ে মিক্সিতে জল ছাড়া হালকা মোটা করে পিষে নিতে পারেন। এবার একটি পাত্রে ফেটানো দইয়ের সঙ্গে বেসন, হলুদ, লঙ্কাগুঁড়ো এবং ধনে-জিরে গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণে যেন কোনও দলা না থাকে। কড়াইয়ে ঘি বা তেল গরম করে তাতে জিরে, সর্ষে, হিং, মৌরি, কাঁচালঙ্কা ও আদা দিয়ে প্রায় এক মিনিট ভেজে নিন। এরপর  ভুট্টা দিয়ে কম আঁচে ৪-৫ মিনিট  ভাজুন। এতে ভুট্টার কাঁচা গন্ধ চলে যাবে। এবার আঁচ কমিয়ে দই ও মশলার মিশ্রণটি কড়াইয়ে ঢেলে দিন। দই যাতে কেটে না যায়, সেজন্য এই সময় ক্রমাগত নাড়তে হবে। এরপর প্রায় আধ কাপ জল এবং প্রয়োজনমতো নুন দিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। তরকারি ঘন ও ক্রিমি হয়ে এলে ওপর থেকে গরম মশলা এবং কুঁচোনো ধনেপাতা ছড়িয়ে দিন। তাহলেই তৈরি রাজস্থানি ভুট্টার মশলাদার সবজি।   

করফাঁকির অভিযোগে রকুলপ্রীত-সহ বলিউডের ১২ জন তারকার বাড়িতে আয়কর হানা

‘খাম’ প্রতীক নিয়ে টানাপড়েন, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

UPI দু হাজার টাকার বেশি লেনদেনে অতিরিক্ত চার্জ, টাকা যাবে করে ঘরে? প্রশ্ন সুপ্রিম কোর্টের

ফোনে চিৎকার, ঝগড়া! ঘর থেকে উদ্ধার ‘মিস প্রিটি ইন্ডিয়া’-খ্যাত নিধি তিওয়ারির ঝুলন্ত দেহ

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

রেস্তরাঁ ফেল মেরে যাবে! বাড়িতেই বানিয়ে নিন স্ট্রিট স্টাইল ঝাল মোমো চাটনি

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

জেন জি আন্দোলনের কাছে নতিস্বীকার, ইস্তফা দিলেন রাষ্ট্রপতি

গঙ্গাসাগরকে রাষ্ট্রীয় মেলার মর্যাদা দেওয়া হবে, ঘোষণা নীতিন নবীনের