গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমে রীতিমত সকলের হাঁসফাঁস অবস্থা। তীব্র গরমে অনেকেরই শরীর খারাপ হচ্ছে। ভারী কিছু খেলেই বাড়ছে পেটের সমস্যা। এই সময়ে চিকিৎসকরা হালকা খাবার খাওয়া পরামর্শ দিচ্ছেন। ভাবছেন এই অসহ্য গরমে পেট ঠাণ্ডা রাখতে কি খাবেন? আপনাদের জন্য দুপরের রান্নার জন্য রইল সহজ রেসিপি। রান্না করতে বেশিক্ষণ আগুনের তাপে থাকতে হবে না। দুপুরের পদে রাখতে পারেন আম দিয়ে পাতলা মাছের ঝোল। জেনে নিন কীভাবে বানাবেন।

উপকরণ

পোনা মাছ – ৫-৬ টা

কাঁচা আম – ১টা (টুকরো করে কাটা)

কাঁচা লঙ্কা- ৪-৫টা

সরষের তেল

৩ টেবিল চামচ

হলুদ গুঁড়ো

১ চা চামচ

নুন

পদ্ধতি

প্রথমে মাছ ভাল করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিন বেশ কিছুক্ষণ। এতে মাছের আঁশটে গন্ধ কেটে যাবে। এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে মাছের টুকরোগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার ওই তেলেই আমের টুকরোগুলো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিন। তারপর ওই আমের মধ্যেই দিয়ে দিন নুন, হলুদ আর চেরা কাঁচা লঙ্কা। ভাল করে নাড়াচাড়া করে ঢেলে দিন জল। ৫ মিনিট ভাল করে ফোটান। তারপর তাতে ভেজে রাখা মাছগুলি দিয়ে  ৮-১০ মিনিট ফোটান। জল কমে এলে নামিয়ে নিলেই তৈরি মাছ দিয়ে কাঁচা আমের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই পদ। অথবা অফিসে টিফিনেও এই পদ নিয়ে যেতে পারেন। 

‘জলাতঙ্ক আক্রান্ত এবং গুরুতর অসুস্থ কুকুরদের মেরে ফেলতে হবে,’ নির্দেশ সুপ্রিম কোর্টের

সময় রায়নার ‘India’s Got latent 2’-এর বিচারকের আসনে আলিয়া-শর্বরী, ফের বিতর্ক

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই কন্যা সন্তানকে খুন করে পুলিশ ডাকলেন প্রবাসী বাংলাদেশি

সল্টলেক গেস্ট হাউসে উদ্ধার তরুণীর দেহ, খুনের অভিযোগ পরিবারের

বিয়ের কিছুদিন পরেই নিখোঁজ নববধূ, গ্রেফতার ৩

মেঘালয় সীমান্তে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর গুলির লড়াই

ইন্টার্নশিপেই মাসে ৩ লক্ষ আয়! IIT ছাত্রকে নিয়ে তুমুল চর্চা নেটদুনিয়ায়

ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দিলেন পাক প্রতিরক্ষামন্ত্রী

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

বেড়াতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, ওয়াটার পার্কের জলে প্রাণ গেল ৮ বছরের শিশুর

গরমে পেট থাকবে ঠাণ্ডা, আম দিয়ে বানান মাছের বিশেষ পদ

‘ধোনি জানতেন না…’ খেলোয়াড় নির্বাচন নিয়ে অজানা কাহিনী সামনে আনলেন সৌরভ