আবহাওয়া বদলের মরশুমে সর্দি-কাশি-জ্বরে কাহিল? মুখের স্বাদ ফেরাতে বানান কালোজিরের ভর্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: বসন্ত দরজায় কড়া নাড়ছে। শীতের বিদায় বেলায় উপদ্রব হয় নানা ভাইরাসের। সর্দি-কাশি জ্বর লেগেই থাকে। এই সময়ে একবার যদি  সর্দি-কাশি জ্বর জাঁকিয়ে বসে তাহলে কিছুই ভালো লাগে না। শরীর দুর্বল থাকে। কিছু খেতেও ইচ্চা হয়না। ভাত তো একেবারেই খেতে ভালো লাগে না। তাই মুখের স্বাদ ফেরাতে ও শরীরকে সুস্থ রাখতে খেয়ে দেখতে পারেন কালোজিরের ভর্তা। দারুন উপকারী এই রেসিপি। কিভাবে বানাবেন রইল রেসিপি।  

উপকরণ

৫০ গ্রাম কালোজিরে

২ টেবিল চামচ সর্ষের তেল

৪-৫টি শুকনো লঙ্কা

আধ কাপ পেঁয়াজকুচি

৬-৭ কোয়া রসুন

স্বাদমতো নুন

পদ্ধতি 

প্রথমে অল্প আঁচে শুকনো খোলায় কালো জিরে হালকা ভেজে নিন। গন্ধ  বের হলে  কড়াই থেকে তুলে নিন। তারপর  কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা  বা কাঁচালঙ্কা দিয়ে   ভাজা হয়ে গেলে তুলে ফেলুন। এ বার তেলের উপর পেঁয়াজকুচি, রসুন দিয়ে না়ড়াচাড়া  করুন।  হালকা বাদামি হয়ে এলে নামিয়ে নিন কড়াই থেকে। তারপর  ঠান্ডা হয়ে যাওয়া কালোজিরেগুলি শিলনোড়ায় বা মিক্সিতে ভাল করে  গুঁড়ো করে একটি বাটিতে তুলে রাখুন। তারপর মিক্সিতে ভেজে রাখা শুকনোলঙ্কা, পেঁয়াজ, রসুন, নুন ও অল্প সর্ষের তেল দিয়ে বেটে নিন। র ভাল ভাবে বাটা হয়ে গেলে তাতে গুঁড়ো করা কালোজিরে ঢেলে আবারও সবকিছু  একসঙ্গে পিষে নিন।  খুব শুকনো মনে হলে  সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তারপর  মিক্সি থেকে বার করে হাতের চাপে গোল করে নিন।  গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে  খান এতে সর্দি কাশি সেরে যাবে।  শরীরও চাঙ্গা থাকবে। 

ফুটবলে কেরিয়ার গড়ার প্রতিশ্রুতি দিয়ে টানা ৩ বছর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ