ইলিশ নয় হঠাৎ অতিথি আসলে বানান এই মাছের লেজা ভর্তা, আঙুল চেটে খাবে সকলে

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। গোটা বিশ্ব বাঙালিকে মাছ ভাতের জন্য চেনে। বাঙালি বিশ্বের যে প্রান্তেই যাক না কেন ভাত আর মাছ খুঁজবেই। তকাই বাংলায় মাছের পদের সংখ্যা অনেক বেশি। মাছের প্রতি বাঙালির যে অমোঘ এক টান তা আলাদা করে বলার আর কিছু নেই। বাঙালির হেঁশেলে নিত্যনৈমিত্তিক মাছের পদ থাকবেই। বাঙালি ঝাল, ঝোল, ভর্তা নানাভাবে বিভিন্ন মাছের পদ তৈরিতে সিদ্ধহস্ত। লেজা ভর্তার কথা বললেই মাথায় আসে ইলিশ মাছের নাম। তবে এই বাজারে ইলিশ কিনতে গেলে পকেটে পড়বে টান। তাই দুধের স্বাদ ঘোলে মেটানোর মত ইলিশের স্বাদ মেটাতে বানাতে পারেন কাতলা মাছে লেজা ভর্তা। এই পদ অতিথিদের মন  জিতে নেবে। 

উপকরণ

৩০০ গ্রাম কাতলা মাছের ল্যাজা

১টি বড় পেঁয়াজ কুচি

৫-৭টি শুকনো লঙ্কা

২-৩টি কাঁচালঙ্কা

নুন

গোটা রসুন ৪-৫ কোয়া

সর্ষের তেল

পদ্ধতি 

প্রথমে কাতলা মাছের ল্যাজা বেছে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর এটি অল্প নুন জলে সিদ্ধ করে নিন। এতে মাছের আঁশটে গন্ধ দূর  হবে। তারপর শুকনো কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে  রসুন, শুকনো লঙ্কা, পেয়াজকুচি ভেজে তুলে রাখুন। তারপর  সেদ্ধ করে রাখা মাছগুলি থেকে কাঁটা বের করে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ, শুকনো লঙ্কা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে ভালোভাবে  মাখিয়ে নিন। এবার ওই মিশ্রণ কিছুক্ষণ কষিয়ে  গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কাতলা মাছের ল্যাজা ভর্তা। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য