এই মুহূর্তে




হেঁশেলে একঘেয়ে পদ ছেড়ে এবার রাঁধুন বেগুন সিরাজি

নিজস্ব প্রতিনিধি:  শীতকাল মানেই ফুলকপি, বাঁধাকপির সঙ্গে হেঁসেলে সর্বদা যাকে দেখা যায় তা বেগুন। সব বাড়িতে দুই কপির সবজির সঙ্গে যা থাকে তা হল বেগুন ভাজা । কেউ আবার বেগুন পুড়িয়েও খান। তবে রোজ কি আর এক ঘেয়ে খাবার খেতে ভালো লাগে। তাই বেগুনের পদে আনুন টুইস্ট। বানিয়ে ফেলুন বেগুন সিরাজি। নাম শুনে ভাবছেন এটা আবার কি পদ। না জানলে ঝটপট জেনে নিন রেসিপি।

উপকরণ

বেগুন (৪টি)
লবণ
হলুদ গুঁড়ো
সরষে
কারিপাতা
লঙ্কার গুঁড়ো
কোড়ানো নারকোল
টক দই
কাঁচা লঙ্কা
ধনেপাতা
পিঁয়াজ
বেরেস্তা

পদ্ধতি

প্রথমেই বেগুনগুলি লম্বা করে কেটে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে রেখে দিন। এবার একটি কড়াইতে তেল দিয়ে বেরেস্তা ভেজে তুলে রাখুন। অন্য একটি প্যানে অল্প তেলে বেগুনগুলি ভেজে রাখুন। এবার ওই প্যানে আরও একটু তেল দিয়ে তাতে দিন সরষে ও কারিপাতার ফোড়ন। এবার একটি বাটিতে হলুদ এবং লাল লঙ্কার গুঁড়োর সামান্য জল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। তেলে দিয়ে পেস্টটি দিয়ে কষিয়ে নিন। তেল ছেড়ে এলে দিন কুড়িয়ে রাখা নারকোল এবং ফেটিয়ে রাখা টক দই। সব মশলা কষে এলে যোগ করুন কাঁচা লঙ্কা । যদি দরকার হয় তবেই দিন অল্প জল। গ্রেভি ঘন হলে উপর থেকে বেগুন দিয়ে অল্প নেড়ে ঢাকা দিয়ে রান্না করুন ৩ মিনিট। তারপর উপর থেকে বেরেস্তা ও ধনেপাতা ছড়িয়ে গরম ভাত বা রুটির সঙ্গে পরিবএশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঝাল-মশলা খেয়ে অরুচি? ঝামেলা ছাড়াই বানান আলু বিনসের স্বাস্থ্যকর তরকারি

ছুটির দিনে সন্ধ্যার পার্টিতে বাড়িতে বানান রেস্তরাঁর মতো কুং পাও চিকেন

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ