Loading live market data...
Loading active stocks...
Connecting...

অতিথিদের চমক দিতে দুপুরের মেনুতে রাখুন চিকেন ধোঁকা

Share:

নিজস্ব প্রতিনিধি: ধোঁকা মানে তা ডাল দিয়ে সেই রান্না হবে এটাই জানেন অনেকে। তবে কখনও কি খেয়েছেন চিকেনের ধোঁকা? শুনতে অবাক লাগছে। তবে  এটি হল  বাঙালি রান্নার একটি অভিনব ফিউশন পদ। সাধারণত আমরা ডালের ধোঁকা  চিনি।  যেখানে বাটা ডালের সঙ্গে  মশলা মাখিয়ে তা ভাপিয়ে বা ভেজে টুকরো করে ঝোল বানানো হয়। চিকেনের ধোঁকায় সেই একই পদ্ধতি অনুসরণ করা হয়, তবে ডালের বদলে ব্যবহার করা হয়  চিকেন কিমা। কীভাবে বানাবেন তা জেনে নিন। 

 উপকরণ

বোনলেস চিকেন

পেঁয়াজ কুচি

আদা রসুন বাটা

ডিম

লঙ্কাগুঁড়ো

হলুদ গুঁড়ো

লঙ্কাকুচি

 কর্ণফ্লাওয়ার

নুন ও চিনি

সাদা তেল

টমেটো সস

গোলমরিচ গুঁড়ো

জায়ফল জয়িত্রী গুঁড়ো

গোলাপ জল

গরম মশলা গুঁড়ো

পদ্ধতি 

প্রথমে মিক্সিতে চিকেন ভাল করে পেস্ট করে নিন।  তারপর ডিম ভেঙ্গে তাতে  সামান্য নুন, হলুদ,  গুঁড়ো লঙ্কা দিয়ে ফেটিয়ে নিন। এরপর চিকেনের মধ্যে ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা গরম মশলার গুঁড়ো গোলমরিচ গুড়ো ও কনফ্লাওয়ার দিয়ে মেখে নিন। তারপর সেই মিশ্রণ থেকে বরফি আকারে ধোঁকাগুলো বানিয়ে নিন। এবার একটি কড়াইতে তেল গরম করে বরফিগুলো ভেজে নিন। এবার ওই তেলেই গরম মশলা ফোড়ন দিয়ে যোগ করুন পেঁয়াজকুঁচি। হালাকা ভাঁজ হলে দিন আদা-রসুন পেস্ট। দিন স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভাল করে কষা হলে তাতে দিয়ে দিন কাজু বাদাম। নাড়াচাড়া করে এবারে একে একে  ধোঁকাগুলি দিয়ে ভাল করে ফোটান। ফুটে গ্রেভি হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন। 

বাংলা–সহ ৫ রাজ্যে উঠে গেল নির্বাচনী আচরণবিধি, জানাল নির্বাচন কমিশন

ভারত-পাকিস্তানের যুদ্ধের মধ্যেই শিমলায় শুটিংয়ে ব্যস্ত মা নীতু, আতঙ্কে ছিলেন রণবীর

হলুদ, সোনালী, কমলা… ডিমের কুসুমের কোন রং দেয় বেশি প্রোটিন?

‘গে ডেটিং’ অ্যাপে সঙ্গী খুঁজতে গিয়েই বিপদ, শেষে ভয়ঙ্কর পরিণতি যুবকের

চন্দ্রনাথ খুনে ভিন রাজ্যে যাচ্ছে সিআইডি, বিমানে করেই পালায় আততায়ীরা

গরমে শরীরকে রাখুন ঠাণ্ডা! পেট ভাল রাখতে বানান বড়ি দিয়ে লাউয়ের শুক্তো

তেল-মশলা কম, তবু স্বাদ দুর্দান্ত! জাপানি কায়দায় চিকেন রান্নার এই ট্রিক জানেন?

পুরুলিয়ায় ‘পরিকল্পিতভাবে’ বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

রোজ হজমের সমস্যায় ভুগছেন? এই এক আচারেই দূর হবে অম্বল

আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত তেহরান, যা জানালেন ইরানি প্রেসিডেন্ট

গরমে টক দই খাচ্ছেন? স্বাদ বদলাতে ট্রাই করুন বিদেশের এই ৫ জনপ্রিয় পদ