গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের দাবদাহে ফলের বাজার এখন রাজত্ব করছে তালশাঁস। অফিস থেকে ফেরার পথে তালশাঁস বাড়ি নিয়ে যান না এমন মানুষ বোধহয় খুব কমই রয়েছেন। গরমের দিনে স্বাদ ও প্রশান্তি দুটোই মেলে এই নরম, রসালো তালের শাঁসে। শুধু স্বাদ নয়, পুষ্টিগুণের কারণেও এটি জনপ্রিয়। তবে বেশিভাগ মানুষই এই ফল খান ফ্রিজে রেখে, কিন্তু জানেন কি এই ফল দিয়ে বানানো যায় জিভে জল আনা পদ। এই গরমের দিনে অতিথি আপ্যায়নে বানিয়ে ফেলুন  তালশাঁসের পায়েস। জেনে নিন রেসিপি।

উপকরণ

তালশাঁস ৭-৮টি

দুধ- ১ লিটার দুধ

চিনি

সামান্য এলাচ গুঁড়ো

গোবিন্দভোগ চাল ৫০ গ্রাম

বাদামের টুকরো কয়েকটি

পদ্ধতি

প্রথমে তালশাঁস ভাল করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিন। এবার গ্যাসে একটি পাত্রে দুধ দিয়ে ভাল করে ফুটিয়ে কিছুটা ঘন করে নিন। দিন সামান্য চিনি। যারা বেশি মিষ্টি খান তাঁরা কিছুটা বেশি চিনি দিতে পারেন। যোগ করুন সামান্য এলাচগুঁড়ো। এবার সেই দুধে দিয়ে দিন গোবিন্দভোগ চাল। আঁচ কম করে ভালো করে নাড়াচাড়া করুন চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। চাল সিদ্ধ হয়ে এলে ও পায়েস বেশ ঘন হয়ে গেলে তাতে দিয়ে দিন কেটে রাখা তালশাঁস। তার কম আঁচেই সেটি রেখে দিন ২-৩ মিনিট। তারপর গ্যাস বন্ধ করে উপর থেকে বাদামের টুকরো ছড়িয়ে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হলে শেষ পাতে পরিবেশন করুন তালশাঁসের পায়েস। 

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?