আসছে শীত, ঝঞ্ঝাট ছাড়াই বাড়িতে বানিয়ে ফেলুন মেথি ডাল

Share:

নিজস্ব প্রতিনিধি:  শীত আসছে মানেই এবার পাওয়া যাবে হররেক রকমের শাকসবজি। খাবারেও আসবে ভিন্ন স্বাদ। ভাবছেন শীতের মরশুমে কি করলে স্বাদও ভালো হবে এবং স্বাস্থ্যও ভালো থাকবে। চিন্তা নেই ঘরেই বানিয়ে ফেলুন মেথি ডাল এটি একটি পুষ্টিকর এবং প্রোটিন সমৃদ্ধ ভারতীয় খাবার যা কেবল তৈরি করা একেবারেই  সহজ।  ডায়াবেটিস রোগীদের জন্যও একটি ভালো খাবার।  মেথি ডাল বানাতে    জেনে নিন রেসিপিটি । 

উপকরণ: ২ টেবিল চামচ অড়হর ডাল,  ২ টেবিল চামচ মুগ ডাল,  ১ টেবিল চামচ মসুর ডাল, ২০০ গ্রাম মেথি শাক, ১ টি ছোট টমেটো কুচি,  ৩ টি কাঁচা লঙ্কা চেরা, ৬ কোয়া রসুনের কুচি ১/২ চা চামচ গোটা জিরে,  ১/২ চা চামচ সর্ষের তেল,  ১ টি শুকনো লঙ্কা,  ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো,  স্বাদ মত নুন,  ১ কাপ জল।

পদ্ধতি: প্রথমে শুকনো কড়াইয়ে মুগ ডাল ভেজে তুলে  নিতে হবে। এরপর অড়হর-মুগ -মসুর ডাল ৩ রকমই ডাল একটি বাটিতে নিয়ে ধুয়ে নিন। এরপর কুকারে  ডাল আর জল দিয়ে  তাতে পরিমান মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৩ টি সিটি দিতে হবে। এরপর কুকারে সিদ্ধ ডাল ঠাণ্ডা হতে দিন। এরপর একটি  কড়াই গরম কোরে তাতে তেল গরম করে দিয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে দিন রসুন কুচি। বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।  এরপর টমেটো আর লঙ্কা যোগ করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো যোগ করুণ। এরপর মেথি শাক মশলায় দিয়ে ভাজতে থাকুন। শাক জল ছেড়ে দিলে এবং মেথিশাক নরম হলে সেদ্ধ ডাল যোগ করুণ। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যোগ করুণ অল্প  চিনি । ডাল ফুটিয়ে পরিমান মতো ঘন করে ঘি মিশিয়ে ভাত বা রুটির সঙ্গে   পরিবেশন করুণ মেথি ডাল।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য