ভুলে যাবেন মাছ-মাংস-ডিম, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুণ পোস্তর বাটিচচ্চড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির যেমন মাছ প্রিয় তেমই প্রিয় খাবারের তালিকায় রয়েছে পোস্ট। নিরামিষ হোক বা আমিষ সব কিছুতেই নিজেকে একেবারে ফিট করে নেয় পোস্ট। আলুপোস্ত, ঝিঙেপোস্ত, পেঁয়াজপোস্ত, রুইপোস্ত, পোস্ত দিয়ে আলুভাজা, শাকভাজা, মুরগির মাংস, পাঁঠার মাংস, পনির কিছুই বাদ যায় না । অনেকে আবার পোস্ত বড়া ভালোবাসেন। কিন্তু যদি গরম ভাতের সঙ্গে পোস্তর বাটিচচ্চড়ি পরিবেশ করেন তাহলে সঙ্গে আর কিছুই লাগবে না। সহজেই করা যায় রান্না। জেনে নিন বিস্তারিত।

উপকরণ: পোস্ত ৫০ গ্রাম, ২টি মাঝারি মাপের পেঁয়াজ কুচি, ১টি মাঝারি মাপের টম্যাটো কুচি,৪-৫টি কাঁচালঙ্কা ২ টেবিল চামচ সর্ষের তেল, ২/৩ কাপ জল, স্বাদমতো নুন।

পদ্ধতি: প্রথমে কটি শুকনো মিক্সির জারে এক চা চামচ নুন দিয়ে পোস্ত বেটে নিন। কোনও রকম জল ছাড়া ঘুরিয়ে নিন এক বার। পোস্ত মিহি ভাবে গুঁড়িয়ে গেলে তার মধ্যে দিন ১/৩ কাপ জল। তারপর আরও এক বার ঘুরিয়ে নিন। এরপর পোস্তবাটা একটি স্টিলের টিফিন কৌটোয় ঢেলে নিন। তাতে মিশিয়ে নিন টম্যাটো-পেঁয়াজ-লঙ্কা কুচি। যোগ করুণ ১ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদ মতো নুন এবং চিনি। এরপর যে মিক্সারের যে জারে পোস্ত বেটেছিলেন, তাতে ১/৩ কাপ জল দিয়ে সেটি পোস্তবাটার মধ্যে দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। মেশানো হলে তার উপরে এক টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে কৌটোর মুখ বন্ধ করে দিন।

এ বার কড়াইয়ে আধ কাপ মতো জল দিয়ে গরম করতে দিন। জল গরম হলে তার উপর টিফিন কৌটোটি বসিয়ে দিন। এটি খেয়াল রাখবেন যে জলের পরিমাণ কৌটোর ঢাকনা থেকে অন্তত এক আঙুল নীচে থাকে। এর পরে ঢাকা দিয়ে কম আঁচে ৭-৮ মিনিট রেখে দিন। তার পরে আঁচ বন্ধ করে ধীরে ধীরে কৌটোটি খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য