এই মুহূর্তে

মাংস ছেড়ে পরোটা-কুলচা-রুটির সঙ্গে পরিবেশন করুন সয়া টিক্কা মশলা, চেটেপুটে খাবে সকলে

নিজস্ব প্রতিনিধি: শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলের শরীরে দরকার প্রোটিনের।  সুস্বাদু খাবারের সঙ্গে স্বাস্থ্যকর খাবার খাওয়াও প্রয়োজন। রোজই কি মাছ-মাংস-ডিম খেতে ভালো লাগে। মাছ-মাংস-ডিম ছাড়াও আরও বহু জিনিসে পাওয়া যায় প্রোটিন ভিটামিন তাই স্বাস্থ্যকর ও সুস্বাদু দুই একসঙ্গে পেতে বানিয়ে ফেলতে পারেন সয়া টিক্কা মশলা। ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করলে সকলে খাবে চেটেপুটে। জেনে নিন কীভাবে বানাবেন এই রেসিপি।

উপকরণ

  • সেদ্ধ সোয়া (সয়াবিন)
  • তেল
  • ২ চামচ রসুন আদা পেস্ট
  • ১ চামচ জিরা
  • ১টি টমেটো পিউরি
  • ১টি ক্যাপসিকাম
  • ২টি পেঁয়াজ
  • হলুদ গুঁড়ো
  • লঙ্কা গুঁড়ো
  • ১ চামচ ধনে গুঁড়ো
  • গরম মসলা
  • ৩ চামচ ভাজা বেসন
  • নুন
  • আধা বাটি দই
  • ২ চামচ লেবুর রস

পদ্ধতি

প্রথমে গরম জলে সামান্য নুন দিয়ে সোয়া (সয়াবিন) ভালো করে সেদ্ধ করে নিন। এরপর সেগুলি ছেঁকে জল আলাদা করে নিন। এরপর একটি পাত্রে দই ভাজা বেসন, লবণ, লাল  লঙ্কা গুঁড়া, ধনে গুঁড়া, গরম মসলা দিয়ে মিশিয়ে নিন। ওই বাটিতে জল থেকে তুলে রাখা সয়াবিন যোগ করুন। এরপর সেটি  আধা ঘন্টা ম্যারিনেট করে রাখুন। এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোড়ন হিসেবে দিন। সুন্দর গন্ধ বের হলে ছোট করে কাটা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিন। হালকা বাদামি হয়ে এলে  যোগ করুন টমেটো। তেল  ছাড়া না পর্যন্ত কষাতে থাকুন। এরপর একে একে লাল লঙ্কা , ধনে গুঁড়ো, গরম মসলা যোগ করে আবার কিছুক্ষন কষিয়ে এবার তাতে ঢেলে দিন ম্যারিনেট করা সোয়া (সয়াবিন) । আবার কিছুক্ষণ রান্না করে প্রয়োজনমত গরম জল যোগ করুন। দেখবেন যেন পাতলা হয়ে না যায়। গ্রেভি রাখুন তাহলেই রেডি  সয়া টিক্কা মশলা। পরোটা , কুলচা বা রুটির সঙ্গে পরিবেশন করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পৌষ পার্বণে আনুন নতুনত্বের স্বাদ, কম সময়ে বানিয়ে ফেলুন রাঙা আলুর পিঠে

শীতকালের সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন সয়াবিন পপকর্ন

শীতের সন্ধ্যায় বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো তন্দুরি চা

শীতের দুপুরে মিঠে রোদে বসে গরম ভারতের সঙ্গে ট্রাই করুন আড়মাছের রসা

স্বাদ বদলে বানিয়ে ফেলুন চিংড়ির পাটিসাপটা, কীভাবে বানাবেন রইল রেসিপি…

বাড়িতে সহজে বানান পিঁয়াজ কলির পরোটা, ভুলে যাবেন বাকি সব কিছুর স্বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ