চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লেমন প্যানকেক কীভাবে বানাবেন জেনে নিন

নিজস্ব প্রতিনিধিঃ প্যানকেক, বাড়ির বাচ্ছাদের বেশ পছন্দের এক খাবার। তবে শুধুই ছোটরা নয় বড়রাও কিন্তু এই প্যানকেক খেতে বেশ ভালোবাসে। তাই নতুন নতুন পদ আবিষ্কার করে খাওয়াদাওয়াতেও কোনও বিরাম থাকে না। আসুন আজ জেনে নেওয়া যাক প্যানকেকের এক অভিনব রেসিপি। ‘লেমন প্যানকেক’। 

উপকরণঃ

ডিম- ১টি

ময়দা- ১/২ কাপ

মধু- ২ চামচ

বেকিং সোডা- ১/২ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ

আইসিং সুগার- ১/২ কাপ

ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা

মধু- ২ চামচ

দই- ৩ কাপ

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে দই, মধু, ডিম, লেবুর রস ও ভ্যানিলা এসেন্স ভালোভাবে ফেটিয়ে নিন। এবার ওই মিশ্রণে একে একে ময়দা, বেকিং সোডা, চিনি ইত্যাদি ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটি পান নিয়ে তাতে সামান্য তেল ব্রাশ করে এক হাতা করে মিশ্রণ ঢেলে দিন। নজর রাখবেন বানানোর সময় যেন পাত্রে লেগে না যায়। এরপর মিশ্রণ খানিক ঘন হয়ে এলে উল্টোপিঠে ঘুরিয়ে দিন। দুদিকেই ভালোভাবে ভাজা হয়ে সোনালি রঙয়ের হয়ে এলে নামিয়ে নিন। অপর থেকে ছড়িয়ে দিন মধু বা ক্রিম। যদি আলাদা স্বাদ যোগ করতে চান তাহলে সামান্য লেবুর খোসা কুঁচিও যোগ করতে পারেন। তৈরি হয়ে যাবে লেমন প্যানকেক। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ