তীব্র গরমে শেষ পাতে রাখুন তরমুজের বরফি, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের দাবদাহে শরীরকে সুস্থ ও সতেজ রাখতে তরমুজের জুড়ি মেলা ভার। সুস্বাদু এই ফল শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর। বিশেষ করে গরমের সময় শরীরে জলের ঘাটতি পূরণ করতে তরমুজ অত্যন্ত কার্যকর। এই ফল  খেলে শরীর দ্রুত হাইড্রেটেড থাকে এবং অতিরিক্ত ঘাম হওয়ার কারণে যে জলশূন্যতা তৈরি হয়, তা অনেকটাই পূরণ হয়। গরমে ক্লান্তি, মাথা ঘোরা বা অবসাদের মতো সমস্যাও কমাতে সাহায্য করে এই ফল। তবে এবার শুধু জুস বা শেক নয়, তরমুজ দিয়ে  বানান জিভে জল আনা সুস্বাদু তরমুজের বরফি। কীভাবে বানাবেন রইল রেসিপি।  

উপকরণ

 বীজ ছাড়া ছোট টুকরো করে  কাটা তরমুজ 

১ লিটার দুধ

আধ কাপ চিনি

২ চামচ ঘি

২ চামচ কর্ন ফ্লাওয়ার

এলাচ গুঁড়ো

আমন্ড ও পেস্তা কুচি 

পদ্ধতি 

প্রথমে তরমুজের টুকরোগুলোকে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে পিউরি বা রস তৈরি করে নিন। এবার ছাঁকনির সাহায্যে সেই রস ভালো করে ছেঁকে নিন। তারপর অন্য একটি পাত্রে কর্ন ফ্লাওয়ারের সঙ্গে সামান্য জল মিশিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করুন। এবার অন্য একটি কড়াইতে দুধ ঢেলে মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে ঘন করে নিন। দুধ ফোটানো সময় খেলায় রাখবেন সেটা যেন কড়াইয়ের তলায় লেগে  না যায়। দুধটা অর্ধেক হলে তাতে ছেঁকে রাখা তরমুজের রস দিয়ে দিন। এবার মিশ্রণটি হালকা আঁচে অনবরত নাড়তে থাকুন কিছুক্ষণ পর মিশ্রণটি ঘন হলে দিন চিনি এবং এলাচ গুঁড়ো। চিনি গলে গেলে যোগ করুন আগে থেকে গুলিয়ে রাখা কর্ন ফ্লাওয়ার। এবার ভালো করে সেটি নাড়াচাড়া করুন। কড়াইতে ২ চামচ ঘি দিয়ে আরও ২ থেকে ৩ মিনিট ভালো করে নাড়াচাড়া করুন। পুরো মিশ্রণটি কড়াইয়ের গা ছেড়ে দলা পাকিয়ে এলেই তৈরি বরফির মণ্ড। এবার একটি সমান পাত্রের নীচে ঘি মাখিয়ে ঢেলে দিন মিশ্রণটি।  উপর থেকে কুচানো পেস্তা এবং আমন্ড বাদাম ছড়িয়ে দিন। তারপর বরফির আকারে কেটে নিন। একটু ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন। দুপুরে বা রাতে খাবার পর পরিবেশন করুন।

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়

লাভপুরে প্রায় ৬০ লক্ষ টাকা জাল লটারি উদ্ধার, তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেফতার ২

আরসিবি কাছে গুজরাতের হারের পিছনে খলনায়ক কে? সবটা জানালেন অধিনায়ক গিল

স্কুল যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু এক শিশুর , জখম ১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, আহত ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান