মাছ নয়, ছানা দিয়েই বানিয়ে ফেলুন নিরামিষ এই সুস্বাদু কালিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই দুপুরে পাতে মাছ থাকবেই। তবে মাছের তো বিভিন্ন ধরনের পদ থাকেই। সেটা মাছের ঝাল হোক বা কালিয়া। যদিও আমরা কালিয়া বলতে শুধু মাছের কালিয়াই বুঝি। তবে ছানা দিয়েও কিন্তু কালিয়া বানানো যায়। জানেন? তাই নিরামিষের দিনে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু এই পদ।

ছানার কালিয়ার উপকরণ

১৫০ গ্রাম ছানা, ১ ইঞ্চি আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, কাজুবাদাম, কিশমিশ, ১ চা চামচ গোটা মৌরি, ৩ টেবিল চামচ টক দই, ১ চা চামচ ঘি, গোটা গরম মশলা, ১টা তেজপাতা, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ ও চিনি, রান্নার জন্য তেল।

ছানার কালিয়া তৈরির পদ্ধতি

আদা, কাঁচালঙ্কা এবং মৌরি একসঙ্গে সামান্য জল দিয়ে বেটে নিন। টক দইয়ের সঙ্গে এই বাটা মশলা ভাল ভাবে মিশিয়ে নিতে হবে। কড়াইতে তেল ও ঘি গরম করে তাতে কাজু কিশমিশ হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিন। খানিকক্ষণ নেড়েচেড়ে ভাজতে থাকুন। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে দই ও মশলার মিশ্রণটা কড়াইতে ঢেলে দিন। এর মধ্যে মশলা ধোওয়া জল দিয়ে কষিয়ে নিন। মিনিট তিনেক কষানোর পর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিন। কম আঁচে আরও তিন মিনিট মতো মশলা কষিয়ে নিন।

মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প জল আর নুন দিয়ে ভাল করে মিশিয়ে দিন। গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিন জল ঝরানো ছানা। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াইয়ের ঢাকনা চাপা দিন ২-৩ মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে কাজু, কিশমিশ, গরম মশলা গুঁড়ো এবং সামান্য চিনি ছড়িয়ে দিন।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর