গরমে স্বাদ বদল ‘কাঁচা আমের মুরগি’তে

Share:

নিজস্ব প্রতিনিধি: গরমের দিনে একটি বিশেষ ফল হল আম। কাঁচা হোক বা পাকা আম খেতে আট থেকে আশি সকলেই পছন্দ করে। আর ছুটি দিন বা বাড়িতে আত্মীয়ের আগমন সব দিনের পাতে থাকে মুরগির মাংস। তবে এই দুটিকে কখনও এক কড়াতে দেখেছেন? না তো অবাক হওয়ার কিছু নেই। আজ আমরা নিয়ে এসেছি বাঙালির দুটি খুব পছন্দের খাবারের একেবারে মিশেল রেসিপি। দেখে নিন কীভাবে বানাবেন কাঁচা আম দিয়ে মুরগির মাংস। যা একবার বানালে বার বার ইচ্ছে করবেই।

উপকরণ কী কী লাগবে:

মুরগির মাংস ছোট করে পিস ৫০০ গ্রাম মতো, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, হলুদগুঁড়ো হালফ চা-চামচ, টক দই ১ টেবিল চামচ, শর্ষের তেল পরিমাণ মতো, নুন স্বাদ মতো, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, মরিচগুঁড়ো আধা চা-চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, কুচি করা আম ২ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ১ টেবিল চামচ, শর্ষে বাটা ১ টেবিল চামচ, নারকেল দুধ হালফ কাপ।

রন্ধন প্রণালি: প্রথমে মুরগির মাংস কেটে। তার পর সেটা ভাল করে জল দিয়ে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে নিন। এবার তাতে হলুদগুঁড়ো, টক দই, ১ টেবিল চামচ তেল, অর্ধেক আদাবাটা, অর্ধেক রসুনবাটা ও সামান্য লবণ দিয়ে মেখে রাখুন ৩০ মিনিট। এরপর গ্যাসে কড়া বসিয়ে দিন। কড়া গরম হয় গেলে তাতে তেল দিয়ে দিন পরিমাণ মতো। এবার তাতে দিন  পেঁয়াজকুচি। সমস্ত মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তারপর মেখে রাখা মুরগির মাংস দিয়ে দিন। তারপর নেড়েচেড়ে একটু ঢেকে দিন। ভাল করে নাড়াচাড়া করে নিন। অর্ধেক হয়ে এলে শর্ষেবাটা, নারকেলের দুধ ও কাঁচা মরিচবাটা দিয়ে অল্প আঁচে ঢেকে দিন। এরপর পাঁচ থেকে সাত মিনিট পর নামিয়ে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম কাঁচা আম দিয়ে মুরগির মাংস।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য