গরমে বাড়িতে অতিথি, ভাজাভুজি ছেড়ে বানিয়ে ফেলুন ঠাণ্ডা কাজু ও পেস্তার শরবত

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে তীব্র গরমে নাজেহাল সকলেই। রাস্তায় বেরালেই রোদের প্রখর তেজে অস্থির অবস্থা। তবে এই সময় কেউ বাড়িতে এলে না কিছু খাইয়ে কী ছাড়া যায়। তবে এই গরমে রান্না করতে কী আর সব সময় ভাল লাগে। গ্যাসের সামনে দাঁড়ালে মনে হয় দেহ থেকে প্রাণ বেরিয়ে আসবে। তাই এই সময় যত ঠাণ্ডা খাবার খাওয়া যায় ততই ভাল। কিন্তু ঘরে তো কোনও নরম পানীয় নেই। তাহলে কী করবেন? ঘরে তো কিছু নেই যা দিয়ে অতিথি আপ্যায়ন করতে পারবেন। আর অতিরিক্ত ভাজাভুজি খাওয়াও ভাল নয়। গরমে বেশি ভাজাভুজি খেলে পেট খারাপ হওয়ার ভয় থাকে। তাই এত কিছু না ভেবে বাড়িতে আসা অতিথিদের জন্য এই প্রচণ্ড দাবদাহে বানিয়ে ফেলুন কাজু-পেস্তার শরবত। একবার বানালে বার বার খেতে ইচ্ছে করবে। দেখে নিন বানাতে কী কী লাগবে, ও কী ভাবে বানাবেন।

উপকরণ:

কাঠবাদাম ৫-৬টি

আধ কাপ পেস্তা

আধ কাপ কাজুবাদাম

এলাচের দানা ১০টি

মৌরি ২ চামচ

জাফরান ১ চিমটে

জায়ফল গুঁড়ো ১ চামচ

গোলাপের শুকনো পাপড়ি

কীভাবে বানবেন

সমস্ত উপকরণ একসঙ্গে ভাল করে মিক্সিতে বেঁটে নিন। তার পর বানানো মিশ্রণটি আগে থেকে জ্বাল দেওয়া ঘন দুধের মধ্যে মিশিয়ে নিন ভাল ভাবে। এবার মিশ্রণটি কাচের গ্লাসে ঢেলে উপর থেকে কয়েকটি গোলাপের পাপড়ি ছড়িয়ে পরিবেশন করুন। ঠাণ্ডা ঠাণ্ডা এই শরবত খেলে এমনই শরীর ও মন দুটোই চাঙ্গা হয় যাবে।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই