এই মুহূর্তে

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

নিজস্ব প্রতিনিধি: অনেকেই রয়েছেন যারা কচুর নাম শুনলেই মুখ বানিয়ে নেন। কচুর তরকারি খেতে একেবারেই পছন্দ করেন না। কিন্তু জানেন কি এমন অনেক পদ রয়েছে যা একবার খেলে খেতে ইচ্ছা করবে বারবার। তেমনই একটি রেসিপি হল কচুর কোরমা। কীভাবে বানাবেন রইল রেসিপি। 

উপকরণ 

বড় কচুর গোড়া অর্ধেকটা

নারকেলের দুধ ২ কাপ

নারকেল বাটা ১ টেবিল চামচ

বাদাম বাটা ১ চা চামচ

রসুনবাটা ১ চা চামচ

আদাবাটা ১ চা চামচ

পিঁয়াজবাটা ২ টেবিল চামচ

হলুদ আধ চা চামচ

লঙ্কাগুঁড়ো আধ চা চামচ

জিরেগুঁড়ো আধা চা চামচ

গোলমরিচ গুঁড়ো আধ চা চামচ

তেজপাতা ২টো

দারুচিনি ২ টুকরো

গোটা লবঙ্গ ও এলাচ ৩টে

ঠান্ডা দুধ ১ কাপ

পিঁয়াজ বেরেস্তা আধ কাপ

চিনি ১ চা চামচ

ঘি ২ টেবিল চামচ

কাঁচালঙ্কা ৪টি

তেল

নুন-চিনি

পদ্ধতি

প্রথমে ভালোকরে  কচুর খোসা ছাড়িয়ে নিন। তারপর একটু বড় সাইজের টুকরো করে কেটে হালকাভাবে গায়ে ছুরি দিয়ে দাগ কেটে নিন। তারপর নুন-হলুদ মাখিয়ে রাখুন। ফ্রাইপ্যানে তেল বা ঘি  গরম করে হালকা ভেজে নিন। তাপর তেল গরম করে তাতে দারুচিনি, তেজপাতা, গোটা এলাচ-লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বের হলে তাতে পিঁয়াজবাটা, রসুনবাটা, আদাবাটা, বাদামবাটা, লঙ্কাগুঁড়ো, হলুদ-নুন দিয়ে ভালো করে  কষান।  মশলা কষে তেল ছেড়ে  এলে তাতে পিঁয়াজ বেরেস্তা দুধ ও চিনি দিয়ে আবার ভালোভাবে  কষান। মশলার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিন ভাজা কচু। ১০ মিনিট মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। কচু সেদ্ধ হলে বেরেস্তা, কাঁচালঙ্কা চেরা ছড়িয়ে গ্যাস বন্ধ করে ঢেকে রাখুন কিছুক্ষণ।  গরম ভাতের সঙ্গে  লেবু-লঙ্কা দিয়ে পরিবেশন করুন কচুর কোরমা। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

দুধ ছাড়াই বানান ভেগান ঘি, কীভাবে জেনে নিন রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ