এই মুহূর্তে

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

নিজস্ব প্রতিনিধি: বাঙালির পাতে যদি মাছ থাকে তাহলে আর কিছুই দরকার হয় না। কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। পাবদা মাছ পছন্দ করে না এমন কাউকে খুঁজলেও হয়ত পাওয়া যাবে না। সাধারণত ঝাল, ঝোল হয়। এবার বানিয়ে দেখুন পাবদা মাছের পাতুড়ি। 

উপকরণ

পাবদা মাছ ৫০০ গ্রাম

পেঁয়াজ কুঁচি আধা কাপ 

রসুনের কুঁচি ১ চা-চামচ

আদার কুঁচি ১ চা-চামচ

পোস্তবাটা ১ টেবিল চামচ

পুদিনাপাতার বাটা ২ টেবিল চামচ

টক দই ২ টেবিল চামচ,

টমেটোকুচি ২ টেবিল চামচ

কাঁচা লঙ্কা বাটা ১ চা-চামচ

হলুদের গুঁড়া আধা চা-চামচ

লবণ পরিমাণমতো

শর্ষের তেল ২ টেবিল চামচ

পদ্ধতি

মাছ কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিন। তারপর সব উপকরণ দিয়ে মাখিয়ে ১ ঘণ্টা রেখে দিন। কলাপাতায় মাছ মুড়িয়ে সুতো দিয়ে বেঁধে নিন। তারপর গরম তাওয়ায় তেল ব্রাশ করে কলাপাতা মোড়ানো মাছ রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিন। অল্প আঁচে রাখুন ৩০ মিনিট। মাঝে ১৫ মিনিট হলে উল্টে দিলেই রেডি পাবদা মাছের পাতুড়ি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্ধ্যায় চায়ের আড্ডায় রাখুন পুঁইপাতার বেগুনি, কীভাবে বানাবেন রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার ঘরেই! জেনে নিন আসল আফগানি চিকেনের সহজ রেসিপি

বাড়িতেই বানিয়ে নিন বিহারের জনপ্রিয় চম্পারণ মাটন, জেনে নিন সহজ রেসিপি

দোলে দেদার ভুরিভোজে পেটের অবস্থা খারাপ? রান্না করুন পাঙ্গাস মাছের পাতলা ঝোল

দোল পূর্ণিমায় নিরামিষ পদে রাখুন ভিন্ন স্বাদের নিমোনা কাবাব

দোলে বাড়িতে বানান লেমন গার্লিক গ্ৰীলড চিকেন উইথ ভেজিটেবলস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score Mohun Bagan Super Giant vs Odisha FC 0 - 0
Goals
Awaiting For Goal
Live Score 0 - 0
Match Status
Loading...
Powered by Ei Muhurte