দই বা সন্দেশ বাদে আম দিয়ে বানাতে পারেন লাড্ডুও, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই আছেন গরমকালকে ভালবাসেন একটাই কারণে, আম খাওয়ার জন্যে। কারণ গরমকাল এলেই আম খাওয়া যাবে এই আশায়। যদিও এখন সারা বছরই আম পাওয়া যায়। তবে মিষ্টি খেতে যাঁরা ভালবাসেন, তাঁরা নিশ্চয়ই আম দই কিংবা আম সন্দেশ খেয়েছেন। কিন্তু আমের লাড্ডু কখনও খেয়েছেন কি?হ্যাঁ, এই গরমে স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আমের লাড্ডু। রইল প্রণালী।

উপকরণ: বড় মাপের আম একটি, জ্বাল দেওয়া দুধ দু কাপ, নারকেল কোরা এক কাপ, চিনি আধ কাপ, কাজুবাদাম দু চামচ, এলাচ গুঁড়ো এক চা চামচ, দুধের সর আধ কাপ।

প্রণালী: প্রথমে ছোট টুকরো করে আম কেটে মিক্সিতে আম দিয়ে ভাল করে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এরপর দুধ, নারকেল কোড়া আর চিনি মিশিয়ে আরও একটি মিশ্রণ বানিয়ে সেটা জ্বাল দিয়ে নিন। খুব ঘন করে জাল দেওয়ার পর দুধ, চিনি, নারকেল কোড়ার মিশ্রণ ঘন হয়ে এলে তার মধ্যে আমের মিশ্রণটি দিয়ে ভাল করে সব উপকরণ একসঙ্গে না মেশা পর্যন্ত জ্বাল দিতে থাকুন। একেবারে আঠার ঘন হয়ে আঁচ নিভিয়ে ঠান্ডা করে নিন। এরপর নতুন করে মিক্সিতে কাজুবাদাম, বাদাম, এলাচ গুঁড়ো, চিনি, নারকেল কোড়া ভাল করে গুঁড়িয়ে ওই আম জ্বালের মিশ্রণটি দিয়ে ছোট ছোট লাড্ডুর আকারে গড়ে পরিবেশন করুন।

নারী বা পুরুষ নন, নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বোরা

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, কমবয়সীদের মধ্যেও বাড়ছে প্রকোপ, কীভাবে রুখবেন এই অসুখ?

অমিতাভের সাধের ‘জলসা’ কার? সম্পত্তির মালিকানা নিয়ে বচ্চন পরিবারে আইনি বিবাদ

SSC-তে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগে ১৬ জন অযোগ্য প্রার্থী চিহ্নিত

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

রূপকথার গল্প মনে হলেও সত্যি! সাফাইকর্মী থেকে SBI-র উচ্চপদস্থ আধিকারিক, স্বামীকে হারিয়েও হার মানেননি প্রতীক্ষা

ভারত-বাংলাদেশ কোথাও ঠাঁই নেই, শূন্য সীমানায় দিন কাটছে অসহায় মহিলার

মাঠেই ফুটবলারের মৃত্যুর ঘটনায় গোলরক্ষকের উপর ১২ ম্যাচের নিষেধাজ্ঞা জারি

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

শীতের পথে ফের বাধা! বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে তারেক সরকারের উপর দুটি শর্ত আরোপ ভারতের

জ্ঞানেশকে কটাক্ষ, ভবানীপুর থানায় অভিষেককে হাজিরার নির্দেশ পুলিশের

ঘুমের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনা, এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে মৃত ২