ছোটদের স্কুলের টিফিনে বানিয়ে দিন স্বাস্থ্যকর টক-ঝাল-মিষ্টি লাউয়ের নুডল্‌স

Share:

নিজস্ব প্রতিনিধি: ছোট শিশুদের স্কুলে টিফিন নিয়ে যাওয়া নিয়ে থাকে নানা বায়না থাকে। রোজ একই ধরনের খবার খেতেও চায় না শিশুরা। কি টিফিন দেবে অভিভাবকরা অনেকসময় ভেবেই উঠতে পারেন না। কারণ শিশুদের বেশি তেলমশলা দেওয়া খাবার দেওয়া ঠিক নয়। সন্তানদের স্বাস্থ্যের দিক নজর রাখতে হয়। সব দিক খেয়াল রেখে টিফিনে দিতে পারেন । তবে শিশুরা নয় বড়রাও খেতে পারবেন। বাড়িতে বানান টক-ঝাল-মিষ্টি লাউয়ের নুডল্‌স। 

উপকরণ: 

১টি লম্বা লাউ

২টি ডিম

১৫০ গ্রাম মুরগির মাংস

১০০ গ্রাম ছোট চিংড়ি মাছ

১ কাপ লাল, হলুদ ও সবুজ ক্যাপসিকাম (সরু ও লম্বা করে কাটা)

১ কাপ পেঁয়াজ, গাজর, ব্রকোলি, মাশরুম (সরু ও লম্বা করে কাটা)

দেড় টেবিল চামচ আদা ও রসুন কুঁচি

পরিমাণ মতো সাদা তেল

স্বাদমতো নুন আর গোলমরিচ

১ টেবিল চামচ চিলিফ্লেক্স

২ টেবিল চামচ সয়া সস্

১ টেবিল চামচ ভিনিগার

২ টেবিল চামচ টম্যাটো সস্

১ টেবিল চামচ রেড চিলি সস্

৩ টেবিল চামচ পেঁয়াজ শাক কুচি

১ টেবিল চামচ ভাজা তিল

পদ্ধতি

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে  পিলারের সাহায্যে লম্বা লম্বা করে নুডল্‌সের মতো করে ছাড়িয়ে নিন। তারপর তাতে নুন মাখিয়ে  পাঁচ মিনিট রেখে দিন। দেখবেন জল বের হবে লাউ থেকে। অতিরিক্ত জল ভাল করে চিপে বার করে নিন। তারপর কড়াইতে তেল গরম করে রসুন-আদা কুচি দিয়ে  মাংস, ডিম আর চিংড়িমাছ আলাদা করে ভেজে তুলে রাখুন।  কড়াইতে  দিন সব রকম সব্জি আর মাশরুম। ভাজা ভাজা হয়ে এলে  যোগ করুন সমস্ত ধরণের সস্, ভিনিগার, নুন আর গোলমরিচ । সেই  মশলার সঙ্গে মিশিয়ে দিন লাউয়ের নুডল্‌স। চড়া আঁচে কিছু ক্ষণ নাড়াচাড়া করে উপর থেকে ভাজা তিল ছড়িয়ে পরিবেশন করুন অথবা টিফিনে দিন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য