গরমে ঠান্ডা রাখবে পেট, শরীর থাকবে তাজা, বানান লাউয়ের রায়তা

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিনের বৃষ্টির পর ফের দাপট দেখাতে শুরু করে গরম। এই সময়ে রোদে ঘুরলে বেশিরভাগ মানুষের পেটখারাপ, আমাশয়ের মত সমস্যা দেখা দেয়। এই সময় শরীর ঠাণ্ডা রাখা জরুরি । অনেকেই শরীর ঠাণ্ডা রাখতে এই সময়ে ডিটক্স পানীয়, দই, রায়তা এই সব খেয়ে থাকেন।  যদি আপনি প্রতিদিন শসা এবং বুন্দি রায়তা খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েন, তবে এই গ্রীষ্মে  লাউ দিয়ে তৈরি বিশেষ রায়তা বানিয়ে খেতে পারেন এটি যেমন সুস্বাদু, তেমনই ডিহাইড্রেশন বা  জলশূন্যতা প্রতিরোধেও সাহায্য করে। 

 লাউ অনেকের প্রিয় সবজি নয়, কিন্তু যখন এটি একটি সুস্বাদু রায়তায় রূপান্তরিত হয়, তখন এর স্বাদ এতটাই অসাধারণ হয় যে,    সবাই আঙুল চেটে খায়।   আপনার পরিবারের সদস্যরা লাউ পছন্দ না করলেও আপনি তাদের জন্য রায়তা বানিয়ে বানিয়ে দিন । এটি গ্রীষ্মকালে খুবই স্বাস্থ্যকর খাবার।  লাউয়ে থাকা জলের কারণে এটিকে গ্রীষ্মকালে অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। তাই এটি শরীরকে শীতল রাখে এবং  জলশূন্যতা প্রতিরোধ করে। এটি হজমশক্তিও উন্নত করে , জেনে নিন কীভাবে বানাবেন লাউয়ের রায়তা। 

উপকরণ 

১ কাপ কোরানো লাউ

১ কাপ তাজা টক দই

১/২ চা চামচ ভাজা জিরা  গুঁড়ো 

  লবণ

এক চিমটি বিটনুন

 কাঁচা লঙ্কা কুঁচি 

 ধনেপাতা 

 পদ্ধতি

লাউয়ের রায়তা বানানোর জন্য, প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন, তারপর কুচিয়ে একপাশে রেখে দিন। এবার, একটি পাত্রে সামান্য জল দিয়ে লাউটি হালকা করে সেদ্ধ করুন। খেয়াল রাখবেন যেন বেশি সেদ্ধ না হয়ে যায়। শুধু নরম হলেই চলবে।  সেদ্ধ করার পর অতিরিক্ত জল ঝরিয়ে লাউটি ঠান্ডা হতে দিন। তারপর একটি বাটিতে তাজা টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে মসৃণ করে নিন। তাতে সেদ্ধ লাউ  ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একেকে লবণ, কালো লবণ, ভাজা জিরে গুঁড়া এবং মিহি করে কাটা কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিন। সবশেষে ধনে পাতা দিয়ে সাজিয়ে নিন। তারপর পরিবেশন করুন।   

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য