শিখে নিন বলবন্ত সিংহ ধাবার স্টাইলে ক্লাব কচুরির রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোজনরসিক বাঙালির কাছে রবিবার (Sunday) মানেই সারা সপ্তাহের কাজের শেষে ছুটির দিনে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এবং ছুটির দিনের সকালে জল খাবারেই যদি থাকে মন ভালো করা কোন খাবার তাহলে তো আর কথাই নেই দিনের সুচনাটাই হয়ে যায় মসৃণ ভাবে। শহর কলকাতার বুকে এমন কিছু জায়গা রয়েছে যেগুলি সকালের ব্রেকফাস্ট (Breakfast) সারার জন্য কলকাতাবাসীর অন্যতম পছন্দের জায়গা। এরকমই একটি জায়গা হল ভবানীপুরের বলবন্ত সিংহ ধাবা। এখানকার বিখ্যাত ক্লাব কচুরি (Club kochuri) এবং তার সঙ্গে কেশর চা খাওয়ার জন্য ভোর ৫টা থেকে লাইন পড়ে যায়। বিশেষত যারা বাইক চালাতে ভালোবাসেন তাঁরা ছুটির দিনে সকালে উঠেই বাইক নিয়ে চলে যান হরিশ মুখার্জি রোডের বলবন্ত সিংহ ধাবায়। কিন্তু যাদের পক্ষ্যে বলবন্ত সিংহ ধাবায় গিয়ে ক্লাব কচুরি খাওয়া সম্ভব হয় না, তাদের জন্যও এবার মুশকিল আসান। বাড়িতেই বানিয়ে ফেলুন বলবন্ত সিংহ ধাবার স্টাইলে ক্লাব কচুরি

উপকরণঃ

২ কাপ ময়দা

১ কাপ বিউলির ডাল

২ টো কাঁচালঙ্কা

১ ইঞ্চি আদা

লবন স্বাদ মত

তেল ভাজার জন্য

১ চিমটি হিং

১\২ কাপ টক দই

১\২ কাপ সুজি

প্রনালী

প্রথমে বিউলির ডাল পরিমান মতো জল দিয়ে সারা রাত ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর সকালে উঠে  ভেজানো ডাল থেকে জল ঝরিয়ে নিন। এবার  গ্রাইন্ডারে জল ঝরানো ডাল গুলি কাঁচা লঙ্কা ও আদা কুচি দিয়ে ভালো করে বেটে নিতে হবে। এবার একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে এক এক করে বেটে রাখা ডাল, স্বাদমত লবণ, সুজি, দই এবং হিং দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দা মাখার সময় তাতে জল দেওয়ার দরকার নেই। ডাল বাটা এবং দইয়ে থাকা জলেই ময়দা মাখা হয়ে যাবে। এরপর ময়দার ডো প্রায় ২০ মিনিট এর মত রেখে দিতে হবে। ২০ মিনিট পরে হাতের তালু তে অল্প তেল মেখে নিয়ে তারপর ময়দার ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে হাত দিয়ে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিতে হবে। এবার চাটুতে অল্প তেল লাগিয়ে ছোটো লুচির মতো করে লেচি গুলি বেলে নিন। লেচি গুলি বেলার সময় তা যেন লুচির আকারে হয় সেইদিকে খেয়াল রাখতে হবে। এবার নন স্টিক কড়াইতে তেল গরম করে কচুরি গুলো ভালো করে ভেজে নিন। তৈরি হয়ে যাবে বলবন্ত সিংহ ধাবার স্টাইলে ক্লাব কচুরি।

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাত নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস