ওজন ঝরবে চটজলদি, ব্রেকফাস্টে পাতে রাখুন ‘থাট্টে ইডলি’, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন সকলেই স্বাস্থ্য সচেতন। মেপে খান খাবার। তবে অনেক সময়  ডায়েট মানতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা  হয় সকালের খাবার তালিকা বানাতে। কি রাখবেন আর কি বাদ দেবেন সেটাই বুঝে উঠতে পারেন না। এই সমস্যার সমাধান রইল। সেই সঙ্গেও ওজন বৃদ্ধির চিন্তাও থাকবে না একেবারে। সকালে বানিয়ে খান দক্ষিণ ভারতের জনপ্রিয় খাবার ‘থাট্টে ইডলি’ । প্রোটিনে ভরপুর এই খাবার শুধু পুষ্টিকর সেই সঙ্গেই  ওজন কমাতেও সাহায্য করে। বানানো সহজ। কীভাবে বানাবেন রইল রেসিপি।  

উপকরণ 

২ কাপ বাজরা
১/৪ কাপ ছোলার ডাল
১/২ কাপ বিউলির ডাল
১/২ কাপ সয়াবিন
১ চা চামচ মেথি
১/৪ কাপ চিঁড়ে
স্বাদমতো নুন ও সামান্য ঘি।
 

পদ্ধতি 

সয়াবিন ও বাজরা আলাদা পাত্রে ভিজিয়ে রাখুন।  ডাল ও মেথি ৬–৭ ঘণ্টা ভিজিয়ে রাখুন। চিঁড়ে ভিজিয়ে নিন আধ ঘণ্টা আগে তারপর  মিক্সারে প্রথমে ডাল ও মেথি বেটে আলাদা করে নিন। তারপর  সয়াবিন পেস্ট করে তাতে বাজরা যোগ করে আবার মিক্সিতে ঘোরান।  শেষে চিঁড়ে ও ডালের মিশ্রণ দিয়ে একসঙ্গে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিন।  প্রয়োজনীয় পরিমাণ ব্যাটার নিয়ে তাতে নুন দিয়ে উষ্ণ জায়গায় প্রায় ৮ ঘণ্টা রাখুন।  মিশ্রণ ফুলে দ্বিগুণ হলে  ব্যাটার রেডি। তারপর এবার ইডলি মোল্ডে সামান্য ঘি ব্রাশ করে ইডলি বানিয়ে  ফেলুন। পছন্দের চাটনি বা সাম্বার দিয়ে পরিবেশন করুন।  

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

নন্দীগ্রামের ভোট থেকে সরে দাঁড়াচ্ছেন মমতার প্রার্থী? নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাত নিয়ে জোর জল্পনা

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কী অপরাধ তাঁর?

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস