চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গলৌটি কাবাব খেতে ভালবাসেন? বাড়িতে কীভাবে বানাবেন ভাবছেন? রইল প্রণালী

নিজস্ব প্রতিনিধিঃ লখনউয়ি খানায় আমাদের সকলের মন মজে। লখনউয়ের কাবাব খেতে আমরা কে না ভালোবাসি। নানা প্রকারের কাবাব আজ সারা দেশেই রসনা তৃপ্তি করে। সেরকমই এক কাবাব হল ‘গলৌটি কাবাব’। সুদূর লখনউয়ে যার জন্ম। এই কাবাবের উৎপত্তির ইতিহাস সম্পর্কে জানতে গেলে জানা যায় যে নবাবি হেঁশেলেই এই কাবাবের জন্ম। নবাবের কাবাব খাওয়ার সাধ জাগলেও বার্ধক্যের কারণে তা খেতে পারছিলেন না। সমস্যা তৈরি করছিল দাঁত। কিন্তু তাই বলে তো কাবাব খাওয়া ছেড়ে দেওয়া যায় না। তাই উপায় স্বরূপ বানানো হল এমন এক কাবাব যা মুখে দিলেই গলে যাবে। চিবিয়ে খাওয়ার আর কোনও দরকারই পড়বে না। নাম দেওয়া হল সেই কাবাবের ‘গলৌটি কাবাব’। জেনে নিন বাড়িতে এই কাবাব বাড়িতে বানাতে চাইলে কি পদ্ধতি অবলম্বন করবেন। রইল রেসিপি।

উপকরণঃ

মটন কিমা- ৫০০ গ্রাম

জিরে গুঁড়ো- ২ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

পেঁয়াজ কুঁচি-  ২ চা চামচ

আদা রসুন বাটা- ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ

বেসন- ২ চা চামচ

গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ

পুদিনা পাতা- পরিমাণ মত

লেবুর রস- ১ চা চামচ

নুন- স্বাদমত 

ঘি- ২ চা চামচ

তেল- প্রয়োজনমত

পেঁপে বাটা- ২-৩ চা চামচ

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে মাংসের কিমা নিয়ে তাতে পেঁপে বাটা, লেবুর রস, ঘি ও পরিমাণ মত নুন নিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দিন। মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ কুঁচি, আদা ও রসুন বাটা, পুদিনা পাতা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো ইত্যাদি উপকরণ ভালোভাবে মিশিয়ে তা ম্যারিনেট করে রাখা মাংসে মিশিয়ে ১ ঘন্টা ফ্রিজে তুলে রাখুন। 

১ ঘণ্টা পর ম্যারিনেট করে রাখা মাংস ফ্রিজ থেকে বের করে নিয়ে স্বাভাবিক তাপমাত্রায় এলে তা চপের আকারে গড়ে নিয়ে কড়াইতে তেল গরম করে সোনালি করে ভেজে পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন বাড়িতে তৈরি ‘গলৌটি কাবাব’। 

Published by:

Share Link:

More Releted News:

ঘরোয়া স্বাদে ঐতিহ্যের ছোঁয়া,সহজ রেসিপিতে তৈরি করুন ‘মাওয়া’

গরমের সন্ধ্যায় সহজেই বানিয়ে ফেলুন ৫টি রিফ্রেশিং ককটেল রেসিপি

ঘরোয়া স্বাদে নতুন মাত্রা,সহজ উপায়ে তৈরি করুন সুস্বাদু তেতো ডাল

রবিবারের স্ন্যাকসে ছানার কিছু চট জলদি রেসিপি ঘরেই বানিয়ে নিন

ডাবের জল নাকি লস্যি কোনটি শরীরের জন্য বেশি উপকারী?

গরমে বদহজম থেকে মুক্তি পেতে ঘরোয়া পানীয়, জানুন সহজ রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ