রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকেই তেতো খাবারের নাম শুনলেই মুখ ফিরিয়ে নেন। বিশেষ করে উচ্ছে বা করলা খেতে অনীহা থাকে। কিন্তু এই তেতো সবজিগুলিই পুষ্টিগুণে ভরপুর। আর একটু কৌশলে রান্না করলে উচ্ছে বা করলা দিয়েও তৈরি করা যায় সুস্বাদু নানা পদ, যা গরম ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। তেমনই একটি পদ মাছের পুর ভরা করলা। জেনে নিন রেসিপি- 

উপকরণ

 ছোট করলা:  ৪ টি

কাঁটা ছাড়ানো মাছ (রুই/কাতলা):  ৩০০ গ্রাম

ডিম: ১টি

হলুদ গুঁড়ো ১  টেবিল চামচ

পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ

আদা কুচি:  হাফ চা-চামচ

কাঁচা লঙ্কা কুচি: ২/৩টি

ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ

তেল

লবণ

প্রণালি

প্রথমেই করলার পেট কিছুটা কেটে ছোট চামচের সাহায্যে ভেতর থেকে বীজ ও শাঁস ফেলে দিন। তার পর লবণ মেখে রাখুন ঘণ্টাখানেক। তারপর  ভালভাবে ধুয়ে  অল্প গরম জলে ভাপ দিয়ে নিন। এরপর মাছের পুর তৈরি করে নিন। মাছে লবণ ও হলুদ মেখে হালকা করে ভেজে তুলে কাঁটা ছাড়িয়ে  পেস্ট করে নিন।  তার পর একটি পাত্রে সঙ্গে ডিম, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা,  ধনেপাতা কুচি ভাল করে মিশিয়ে নিন। তাতে মিশিয়ে নিন মাছটি। দেখবেন এই মিশ্রণ যেন টাইট থাকে। তারপর করলার টুকরার ভেতরে মাছের পুর ভরে দিন। এবার গ্যাসে একটি প্যানে তেল গরম করে কম আঁচে দুই পিঠ হালকা লালচে করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের পুর ভরা করলা। দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। 

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল প্লাজায় বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই কর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫