সুজি বা বেসন নয়, মাত্র ১০ মিনিটে বাড়িতে চটপট বানিয়ে ফেলুন পাউরুটির হালুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: যখনই বাড়িতে মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে, প্রথমেই মাথায় আসে হালুয়ার কথা। কারণ গাজর না থাকলেও বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলা যায় এই পদ। সুজি, গাজর বা বেসনের হালুয়া খেয়েছেন, কিন্তু কখনও কি পাউরুটির হালুয়া খেয়ে দেখেছেন? জানেন কি পাউরুটির হালুয়া খেতে হয় অসাধারণ এবং এটি তৈরি করতেও বেশি সময় লাগে না। দুধ, ঘি এবং কয়েকটি সাধারণ উপকরণ দিয়ে এই  পদ মাত্র  ১০ মিনিটের মধ্যেই তৈরি  করা যায়। জেনে নিন কীভাবে বাড়িতে বানাবেন এই রেসিপি।  

উপকরণ  

৬-৮ টুকরো পাউরুটি

১ কাপ দুধ

৩-৪ টেবিল চামচ ঘি

দেড় কাপ চিনি 

১  চা চামচ এলাচ গুঁড়ো

১-২ টেবিল চামচ কাজু 

সামান্য জাফরান  

পদ্ধতি

পাউরুটির হালুয়া বানানোর জন্য, প্রথমে পাউরুটির স্লাইসগুলো ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিন। তারপর একটি প্যানে ঘি গরম করে পাউরুটির স্লাইসগুলো হালকা সোনালি হওয়া পর্যন্ত  ভেজে নিন। তারপর তাতে ঢেলে দিন দুধ। নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর তাতে যোগ করুন চিনি। মিশ্রণটি ঘন হওয়া পর্যন্ত  নাড়াচাড়া করতে থাকুন। হালুয়া তৈরি হয়ে গেলে তাতে দিন এলাচ গুঁড়ো, জাফরান এবং কুচানো কাজু।  আরও ২-৩ মিনিট নাড়াচাড়া করে আঁচ বন্ধ করে দিলেই তৈরি পাউরুটির হালুয়া। এই পদ গরম বা ঠান্ডা খাওয়া যায়। বাড়িতে অতিথি এলে চটজলদি বানিয়ে খাওয়ান এই মিষ্টি।  

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের