বাড়ির বাচ্চা থেকে বড় সবাইকে খুশি করতে চান, ব্রেকফাস্টে রাখুন এই রেসিপিটি

যাই হোক, এবার বেশি চিন্তা না করে বানিয়ে ফেলুন চিকেন ব্রেড রোল। তাতে বাচ্চা থেকে বুড়ো সকলেই খুশি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালেবেলার ব্রেকফাস্ট-টা সবার কাছেই গুরুত্বপূর্ণ। ৮ থেকে ৮০ সবারই ব্রেকফাস্ট চাই চাই। কেউ কেউ চা দিয়েই কাজ সারেন, আবার কারুর কারুর ভারী কিছু দরকার। বিশেষ করে বাড়িতে বাচ্চা থাকলে একটু বেশি চিন্তাভাবনা করতে হয়। যদি সঠিক খাওয়ার না থাকে সারাদিনটাই যেনও ভালো যায় না। কিন্তু ব্রেকফাস্টে কি খাবার থাকবে সেটা ভাবতে ভাবতে মাথায় হাত পড়ে যায়। যাই হোক, এবার বেশি চিন্তা না করে বানিয়ে ফেলুন চিকেন ব্রেড রোল। তাতে বাচ্চা থেকে বুড়ো সকলেই খুশি হবে। জেনে নিন কীভাবে বানাবেন। 

উপকরণ

চিকেন রেড রোল বানাতে নিয়ে নিন ১.পাউরুটি, ২.আলু সেদ্ধ করে চটকানো, ৩.পেঁয়াজ কুচি, ৪.ক্যাপসিকাম কুচনো, ৫.গাজর কুচনো, ৬.লঙ্কা কুচি, ৭.ধনেপাতা কুচনো, ৮.আদা-রসুন বাটা, ৯.নুন, ১০.লঙ্কার গুঁড়ো, ১১.গোলমরিচ গুঁড়ো, ১২.ব্রেড ক্রাম্বস, ১৩.চিকেন, ১৪.তেল।

পদ্ধতি

চিকেন ব্রেড রোল বানাতে প্রথমে পাউরুটির ধারে থাকা খয়েরি অংশ কেটে তা হাত দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়ে একটা বড় বাটিতে রাখুন। তাতে সেদ্ধ আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, নুন, চাট মশলা, গোলমরিচ, লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি, সেদ্ধ মাংস দিয়ে ভালো করে মেখে নিন। এবার তা চপের আকারে গড়ে নিন একটি পাউরুটিকে ভালো করে বেলে তারমধ্যে পুড় করে দিন। তারপর তার গায়ে ব্রেডক্রাম্ব ও বেসন দিয়ে কোটিং তৈরি করে কড়াইতে তেল গরম করে ব্রেড রোলগুলো দিয়ে সোনালি করে ভেজে সস কিংবা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন চিকেন ব্রেড রোল। স্বাদে মুখরোচক হবে আর এক ঘেয়ে লাগবে না খেতে।

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়