বাসি রুটি না ফেলে সকালের জলখাবারে অল্প সময়ে বানান সুস্বাদু আপ্পে রুটি, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকের বাড়িতে আগের দিনের রাতে তৈরি রুটি বেঁচে যায়। বাসি হয়ে যাওয়ার কারণে শরীরের কথা ভেবে বেশিভাগ ক্ষেত্রেই গৃহকর্তৃরা ফেলে দেন সেই রুটি। কিন্তু জানেন কি সহজ উপায়ে   এই বাসি রুটিগুলো দিয়ে   স্বাস্থ্যকর এবং সুস্বাদু  ব্রেকফাস্ট  তৈরি করা যায়। বাসি রুটি দিয়ে তৈরি আপ্পে রুটি এমনই একটি রেসিপি যা খেতে লাগে দুর্দান্ত। বিশেষ করে যারা  সকালে তাড়াহুড়ো করেন এবং অল্প সময়ের মধ্যে ভিন্ন কিছু তৈরি করতে চান তাঁদের জন্য এই রান্না একেবারে পারফেক্ট।  আপ্পে  রুটি বাইরে থেকে কিছুটা মুচমুচে এবং ভেতরে নরম।  খেতে এতটাই সুস্বাদু যে শিশু থেকে প্রাপ্তবয়স্ক সকলেই পছন্দ করেন।  এতে সবজি যোগ করলে এর স্বাদ আরও বেড়ে যায়। জেনে নিন ঘরে আপ্পে  রুটি তৈরির সহজ  নিয়ম। 

 উপকরণ 

২টি বাসি রুটি

১ টি সেদ্ধ আলু

১ টি পেঁয়াজ

২টি কাঁচা মরিচ

১/২কাপ মটর

১টি  গাজর

১/২ চা চামচ লাল মরিচ গুঁড়ো

১/২ চা চামচ হলুদ গুঁড়ো

4 চা চামচ তেল

একটু ধনেপাতা

স্বাদ অনুযায়ী লবণ

 পদ্ধতি 

প্রথমে, দুটি বাসি রুটি ছোট ছোট টুকরো করে ভেঙে মিক্সারে  পেস্ট করে নিন। সেটি  একটি বড় পাত্রে ঢেলে  রাখুন। এবার তাতে  সেদ্ধ আলু, কুঁচি কুঁচি করে কাটা পেঁয়াজ,  গাজর, সেদ্ধ মটরশুঁটি এবং কাঁচা লঙ্কা কুঁচি  যোগ করুন। তারপর হলুদ,  লঙ্কা গুঁড়ো, লবণ এবং মিহি করে কাটা ধনে পাতা যোগ করুন। যদি মিশ্রণটি খুব শুষ্ক মনে হয়, তাহলে ১-২ টেবিল চামচ জল বা দই যোগ করুন যাতে ছোট ছোট বল তৈরি করা সহজ হয়।  এবার হাতে কিছু তেল  মেখে  মিশ্রণ থেকে ছোট ছোট গোলাকার আকারের বল তৈরি করুন।  গ্যাসে আপ্পে প্যানটি  রেখে প্রতিটি খোপে   ২-৩ ফোঁটা তেল দিন। তেল গরম হলে,  বানিয়ে রাখা  বলগুলো  দিয়ে দিন । ঢাকা দিয়ে   কম আঁচে ২-৩ মিনিট রান্না করুন। নীচের অংশ সোনালী এবং মুচমুচে হয়ে গেলে, চামচের সাহায্যে উল্টে দিন। আরও কিছুটা তেল  দিয়ে  অন্য দিকটি ঢেকে সোনালি বাদামী না হওয়া পর্যন্ত ভাজুন। তারপর পরিবেশন করুন। 

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য