এই মুহূর্তে




ভেটকি দিয়ে নয়, কম খরচে বানিয়ে ফেলুন সুস্বাদু লটে ফ্রাই, জেনে নিন চটজলদি রান্নার রেসিপি

নিজস্ব প্রতিনিধি: ফিস ফ্রাই মানেই মাথায় আসে ভেটকি মাছের কথা। কিন্তু ভেটকির যা দাম তাতে সবসময় কিনে ওঠা সম্ভব হয় না। মনের ইচ্ছা পূরণ করতে পারে সস্তার লটে মাছ। সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে কম খরচে বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন মুচমুচে লটে মাছের ফ্রাই। খেতেও হয় দুর্দান্ত।

উপকরণ

৮ -১০টি লটে মাছ
গোলমরিচ গুঁড়ো
১/৪ চা চামচ নুন
১ চা চামচ করে লেবুর রস
আদা রসুন বাটা
কাসুন্দি
৪ টেবিল চামচ কর্ণ ফ্লাওয়ার ও ময়দা
বিস্কুটের গুঁড়ো বা পাউরুটি গুঁড়ো

পদ্ধতি

প্রথমে লটে মাছের মাথা কেটে ভালো করে ধুয়ে নিন। এবার মাছের মাজ বরাবরা চিড়ে দু’ভাগ করে নিন। এবার নুন ও লেবুর রস মাখিয়ে রাখুন কিছুক্ষণ। এতে জল ঝড়ে যাবে। এবার মাছগুলোকে আদা-রসুন বাটা,গোলমরিচের গুঁড়ো,কাসুন্দি ও নুন দিয়ে ম্যারিনেট করে রাখুন বেশকিছুক্ষণ। ম্যারিনেট হওয়ার সময়ে অন্য একটি পাত্রে কর্ন ফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো,ময়দা,নুন মেশান। কিন্তু এই মিশ্রনে জল দেবেন না। অন্য একটি পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ারের গুঁড়ো ভাল করে মিশিয়ে জল দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিন। অন্যদিকে বিস্কুটের গুঁড়ো বা পাউরুটি গুঁড়ো নিয়ে তাতে স্বাদমত নুন ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিন। এবার মাছে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ব্যাটারে একবার ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে ডিপফ্রাই করে নিলেই রেডি লটে মাছের ফ্রাই। সন্ধ্যায় চায়ের সঙ্গে সস সহযোগে পরিবেশন করুন গরম গরম লটে ফ্রাই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নরম-গরম ভাপা পিঠার সঙ্গে জমবে শীতের সন্ধ্যা, জেনে নিন তৈরির পদ্ধতি

বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিলি ফুলকপির রেসিপি

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

ক্রিসমাসের পার্টিতে ডেজার্টে পরিবেশন করুন বাড়ির বাননো চকোলেট চিজ কেক

রান্নায় আনুন টুইস্ট, পাতুরি ছেড়ে বানান কমলা ভেটকি

শীতে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পাতে রাখুন জিভে জল আনা কাঁকড়ার এই রেসিপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ