বাসি রুটি দিয়েই তৈরি হবে মজাদার ‘গোলাপ জামুন’, জানুন সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অনেক সময় রাতের খাবারের পর কিছু রুটি থেকে যায়। পরের দিন সেই বাসি রুটি নিয়ে অনেকেই চিন্তায় পড়েন-এগুলো দিয়ে কী করা যায়? কিন্তু জানেন কি, এই বাসি রুটি দিয়েই খুব সহজে তৈরি করা যায় দারুণ সুস্বাদু গোলাপ জামুন। স্বাদে ও গন্ধে এটি এতটাই লোভনীয় হয় যে ছোট-বড় সবাই পছন্দ করবে।বাড়িতেই সহজ কয়েকটি উপকরণ দিয়ে এই মিষ্টি তৈরি করা সম্ভব। নিচে দেওয়া হল এর সহজ পদ্ধতি।

উপকরণ

বাসি রুটি – ৪-৫টি

দুধ – ½ কাপ

সুজি – ২ টেবিল চামচ

বেকিং সোডা – ১ চিমটি

এলাচ গুঁড়ো – ½ চা চামচ

চিনি ১ কাপ

জল – ১ কাপ

গোলাপ জল – ১ চা চামচ

জাফরান – সামান্য

ঘি বা তেল – ভাজার জন্য

তৈরির পদ্ধতি

•প্রথমে বাসি রুটিগুলো তাওয়ায় হালকা সেঁকে মুচমুচে করে নিন।

•এরপর রুটিগুলো ছোট টুকরো করে গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিন।

•এই ব্রেড পাউডারের সঙ্গে সম পরিমাণ দুধ মিশিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন, যাতে মিশ্রণটি নরম হয়ে যায়।

•এবার এতে সুজি, বেকিং সোডা ও এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি মসৃণ মণ্ড তৈরি করুন। প্রয়োজনে অল্প দুধ যোগ করতে পারেন।

•একটি পাত্রে চিনি ও জল দিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিন।

•চিনি গলে গেলে তাতে এলাচ, গোলাপ জল ও জাফরান যোগ করুন।

•কিছুক্ষণ রান্না করে হালকা ঘন সিরা তৈরি করুন।

শেষ ধাপ

•মণ্ড থেকে ছোট ছোট গোল বল বানান।

•কড়াইয়ে ঘি বা তেল গরম করে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

•ভাজা গোলাপ জামুনগুলো গরম সিরায় দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন।

ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন সুস্বাদু বাসি রুটির গোলাপ জামুন।

কাছের মানুষ ক্ষতি করবে, শনির কুদৃষ্টিতে বিপদ ৩ রাশির জাতকদের…

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই