উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা মানেই জিলিপি আর পাঁপড় ভাজা। এই দুই খাবার ছাড়া রথযাত্রার কথা ভাবাই যায় না। জিলিপি তো ভারতের অন্যতম প্রিয় ঐতিহ্যবাহী মিষ্টি। এর নাম শুনলেই ছোট-বড় সকলের মুখে জল চলে আসে। জিলিপি সাধারণত ময়দা এবং চিনি দিয়ে তৈরি করা হয়, কিন্তু স্বাস্থ্যকর বিকল্প হিসেবে রাগি ময়দা এবং গুড় দিয়েও এটি তৈরি করা যায়। বাড়িতে কীভাবে বানাবেন দোকানের মত জিলিপি জেনে নিন।  

উপকরণ 

ব্যাটারের জন্য 

১ কাপ রাগির গুঁড়ো
১/২ কাপ চালের গুঁড়ো
১/৩ কাপ বিউলির ডালের গুঁড়ো
২ টেবিল চামচ দই
 ১ চিমটি বেকিং সোডা
 দেড় কাপ জল
ভাজার জন্য ঘি বা যেকোনো রান্নার তেল

সিরাপের জন্য 
২০০ গ্রাম গুড়,
৫০০ মিলি জল 
১ চা চামচ লেবুর রস,
১/২ চা চামচ এলাচ গুঁড়ো

পদ্ধতি

জিলিপি বানানোর জন্য, প্রথমে একটি বড় পাত্রে রাগির গুঁড়ো, চালের গুঁড়ো এবং বিউলির ডালের গুঁড়ো নিয়ে ভালভাবে মিশিয়ে নিন।  সেই সঙ্গে বেকিং সোডা ও ও দই মিশিয়ে দিন। ধীরে ধীরে জল যোগ করুন যতক্ষণ না এটি মসৃণ হয়। তারপর  ব্যাটারটি  ভাল করে ফেটান যতক্ষণ না এটি হালকা এবং তুলতুলে হয়ে যায়। ব্যাটারটি ঢেকে ১০ মিনিটের জন্য একপাশে রেখে দিন। এবার  অন্য একটি পাত্রে একটি পাত্রে গুড় ও জল দিয়ে গ্যাসে ফুটিয়ে সিরা তৈরি করে নিন। সিরা তৈরি হয়ে গেলে তাতে লেবুর রস ও এলাচ গুঁড়ো মিশিয়ে দিন। এবার একটি প্যানে ঘি বা তেল গরম করুন। জিলিপি বানানোর বোতল বা কাপড়ে ব্যাটারটি ভরে নিন এবং পছন্দ অনুযায়ী গোল বা লম্বা জিলাপি বানিয়ে নিন। জিলিপিগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা জিলিপিগুলো ১-২ মিনিটের জন্য গরম সিরাপে ডুবিয়ে রাখুন। এরপর জিলিপিগুলো তুলে গরম গরম পরিবেশন করুন।

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা