বৃষ্টিতে ভিজে জ্বর-সর্দিতে কাবু? বাড়িতে বানান ‘ইমিউনিটি বুস্টার’ চ্যবনপ্রাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকাল মানেই যখন তখন ঝেঁপে নামে বৃষ্টি। এই সময়ে  জ্বর, সর্দি ও কাশির সমস্যা সবচেয়ে বেশি দেখা যায়। ছোট থেকে বড় প্রায় সকলেই কমবেশি এই সমস্যায় ভোগেন। আবহাওয়ার ভোল বদল এবং বৃষ্টিতে ভিজে যাওয়া শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। শরীর ঠিক রাখতে অনেকেই বাজার থেকে কেনা চ্যবনপ্রাশ খান। তবে তাতে অনেক সময় ভেজাল মেশানো থাকে। হাতে সময় নিয়ে খাঁটি উপাদানে বাড়িতেই বানিয়ে ফেলা যায় চ্যবনপ্রাশ। কীভাবে? জেনে নিন রেসিপি- 

উপকরণ 

১ কেজি তাজা আমলকি

১ কাপ খাঁটি ঘি

৫০০ গ্রাম গুড় 

২–৩ টেবিলচামচ মধু

২টি তেজপাতা

বড় টুকরোর দারুচিনি (২ ইঞ্চি মতো মাপের)

১০–১২টি লবঙ্গ

১০–১২টি সবুজ এলাচ

১ চা-চামচ গোলমরিচ গুঁড়ো

১ টেবিলচামচ শুকনো আদার গুঁড়ো

অর্ধেক জায়ফল

বানানোর পদ্ধতি 

প্রথমে আমলকিগুলো ভালভাবে ধুয়ে নরম করে সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে বীজ বের করে নরম অংশ মিক্সিতে মিহি পেস্ট তৈরি করুন। এবার একটি শুকনো কড়াইতে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ ও তেজপাতা হালকা আঁচে ১ মিনিট নেড়ে নিন। সেই মিশ্রণে শুকনো আদার গুঁড়ো ও জায়ফল মিশিয়ে আবারও গুঁড়ো করে নিন। খেয়াল রাখবেন যাতে কোনও ভাবেই জল না থাকে। এবার একটি কড়াইতে ঘি গরম করে তাতে  আমলকির পেস্ট দিয়ে কম আঁচে নাড়তে থাকুন।  অতিরিক্ত জল শুকিয়ে নিন। তারপর তাতে  শুকনো গুড় ও তৈরি করা মশলার গুঁড়ো যোগ করুন। কম আঁচে মিশ্রণটি নাড়াচাড়া করুন যতক্ষণ না ঘন হয়ে কড়াইয়ের পাশ ছেড়ে যায়। মিশ্রণ পুরোপুরি ঠান্ডা হলে তাতে মধু মিশিয়ে দিলেই বাড়িতেই তৈরি দোকানের মতো চ্যবনপ্রাশ। শুকনো ও বায়ুরোধী কাচের বোতলে ভরে রাখুন।  

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

সাতসকালে জলাশয় থেকে নববিবাহিতা তরুণীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য মাথাভাঙায়

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

মাছ-মাংস ফেল মেরে যাবে, বাড়িতে বানিয়ে নিন কচুর কোর্মা

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক

শুক্র সকালেই খিদিরপুর সহ শহরের ১২টি জায়গায় তল্লাশি ইডির