বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ নিয়ে উন্মাদনার মধ্যেই ফুটবল ভক্তরা তাঁদের পছন্দের খেলোয়াড়দের পছন্দের খাবার খান, তা জানতে কৌতুহলী। কীভাবে তারকা ফুটবলাররা নিজেদের ফিট রাখেন, বিশেষ কোনও খাবার বা পানীয় পান  করেন কিনা, তা জানার প্রবল আগ্রহ থাকে অনুগামীদের। সেই তারকা যদি লিওনেল মেসির মতো কেউ  হয় তাহলে তো আর কথাই নেই। অনেকেই আছেন পছন্দের খেলোয়াড়দের পছন্দের খাবার বাড়িতেই বানাতে চান। এবার বানিয়ে ফেলুন মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’। শুধু মেসির পছন্দের নয় এটিকে বলা হয় আর্জেন্টিনার ‘জাতীয় পানীয়’। 

কী এই মাতে, কীভাবে তৈরি করবেন জেনে নিন… 

‘ইয়ারবা মাতে’ নামে একধরনের গাছের শুকনা পাতা থেকে তৈরি হয় মাতে। এই  পাতাগুলো একটি বিশেষ পাত্রে রাখা হয়। পাত্রটিকেও বলা হয় মাতে। যে পাত্রটি শুকনা লাউয়ের খোল, কাঠ, ধাতু, চামড়ায় মোড়ানো কাচ বা সিলিকন দিয়ে তৈরি করা হয়।  বিশেষ ওই পাত্রে  শুকনা পাতায় রেখে তার উপর গরম জল ঢালা হয়। জলের তাপমাত্রা থাকে প্রায় ৭৫ ডিগ্রি সেলসিয়াস। পাতার উপর গরম জল দিতেই হালকা সবুজাভ রং আসে। এরপর ধাতব স্ট্র দিয়ে তেতো এই পানীয়তে ধীরে ধীরে চুমুক দেওয়া হয়। ইয়ারবা মাতে পাতা শুকানোর সময় ধোঁয়া ব্যবহার করা হয়। তাই এতে কিছুটা ধোঁয়াটে স্বাদও পাওয়া যায়। একবার  জল শেষ হয়ে গেলে আবার গরম জল ঢালা হয়। লেবু ও কমলার খোসা, পুদিনাপাতা, চিনি, মধু, কফির গুঁড়া মিশিয়েও অনেকে মাতে পান করেন। আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে ও ব্রাজিলে এই পানীয় সবচেয়ে বেশি জনপ্রিয়।  

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা