ঝামেলা ছাড়াই বানিয়ে ফেলুন জিভে জল আনা কড়াইশুঁটির কচুরি আলুর দম

Share:

নিজস্ব প্রতিনিধি : আলু ছাড়া রান্নার কথা ভাবা যায় ?  তাই বলে রোজ রোজ একই সবজি কার না ভাল লাগে! রান্নার স্বাদ বদল করতে যদি একটু অন্যরমকভাবে আলুর রেসিপি বানানো যায় তাহলে মন্দ হয় না। তাহলে অত না ভেবে বানিয়েই ফেলুন কড়াইশুঁটির কচুরি আলুর দম। কোন ঝামেলা ছাড়াই যেম এটি বানানো যায় তেমনই স্বাদ রয়েছে। জেনে নিন কীভাবে বানবেন।

উপকরণ : ৩০০ গ্রাম আলু, ২ কাপ ময়দা, ১.৫ কাপ মটরশুঁটি, মটরশুঁটি  বাটা, ১ কাপ টমেটো পেস্ট,গোটা জিরে, হলুদ, কাঁচা লঙ্কা, তেল,লবন, ধনে গুড়োঁ

প্রণালী : প্রথমে ময়দায় মেখে তাতে সামান্য লবন চিনি ও তেল মিশিয়ে মেখে রেখে দিন।এবারে আলু গুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।

এরপর কড়াইতে তেল গরম করে অর্ধেক আদাবাটা, জিরে, লঙ্কা, গুঁড়ো হলুদ ও লবন দিয়ে মটরশুটি হালকা ভেজে নিন। একই কড়াইয়ে তেল গরম করে আলু গুলো লবন হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।

এবার ওই তেলেই জিরে তেজপাতা ফোঁড়ন দিয়ে আদা মসলার গুঁড়ো হলুদ গুঁড়ো ও লবন দিয়ে ভালো করে ভাজুন।এবারে টমেটো পেস্ট মেশান এবং ভেজে রাখা আলু গুলো দিয়ে আরেকটু ভেজে নিন। হালকা ভেজে রাখা মটরশুঁটি গুলো এর মধ্যে দিয়ে দিন।সামান্য জল দিয়ে মাঝারি আঁচে ফুঁটিয়ে নামিয়ে নিন।

এবার মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিয়ে কড়াইশুঁটির পুর ভরে গোল করে লুচির আকারে বেলে নিন। কড়াইশুটির পুর দেওয়ার আগে ওতে লবন লেবু দিয়ে চটকে নিলে ভাল হয়। বা হালকা আঁচে এই কড়াইশুটির পুর বা পেস্টটিকে ভাল করে একটু ফুঁটিয়ে নিলে ভাল টেস্ট হয় খেতে।

এবার বেশ খানিকটা তেল গরম করে কচুরি গুলো ডুবো তেলে ভেজে তুলুন।আলুর দম এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন কড়াইশুঁটির কচুরি আলুর দম।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই