গাজর নয় এই কালীপুজোয় অতিথি আপ্যায়ণে বানিয়ে ফেলুন কুমড়োর হালুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব মানেই দেদার খাওয়াদাও আর বাড়িতে অতিথি-বন্ধুদের সমাগম। তাঁদের আপ্যায়ণে বাইরে থেকে  রকমারি খাবার তো আসেই। তবে অনেকেই শখ হয় প্রিয়জনদের নিজে হাতে কিছু রেঁধে খাওয়ানোর। পুজোর সময় নিরামিষ বা মিষ্টি জাতীয় খাবারই বেশি বানানো হয় বাড়িতে। তার উপর আবার আসছে শীত। রান্নাঘর ভরে যাবে হালুয়ার গন্ধে। তবে এবার অতিথি আপ্যায়ণে তালিকায় রাখতে পারেন হালুয়া। তবে গাজরের নয় এবার হালুয়া বানান কুমড়ো দিয়ে। হালুয়া কুমড়োর হলেও খেতে হবে সুস্বাদু।  শুনে অবাক হচ্ছেন কুমড়ো দিয়ে কীভাবে বানাবেন হালুয়া। দেরি না করে জেনে নিন।

উপকরণ

৩ কাপ কুমড়ো

১ কাপ চিনি

১ টেবিল চামচ ঘি

১ কাপ দুধ

এক চিমটে নুন

১ কাপ কনডেন্সড মিল্ক

আধ চা চামচ ছোট এলাচ গুঁড়ো

২ টেবিল চামচ কাজুবাদাম

২ টেবিল চামচ পেস্তাবাদাম

২ টেবিল চামচ কাঠবাদাম

এক চিমটে জাফরান

পদ্ধতি 

প্রথমে কুমড়োর খোসা ছাড়িয়ে নিন। এরপর ভালো করে ধুয়ে গ্রেট করে রাখুন। এবার একটি  কড়াইতে ঘি গরম তাতে কুচি করে রাখা করা সব ধরনের বাদাম ভেজে নিন। এরপর তাতে যোগ করুন গ্রেট করা কুমড়ো। তাতে  এক চিমটে নুন দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে কড়াইয়ের মুখ ঢাকানা দিয়ে ঢেকে রাখুন। মাঝে খুলে দেখুন সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে  তাতে যোগ করুন দুধ আর চিনি।  দুধ খুব ঘন হলে তাতে সামান্য জল যোগ করতে পারেন। যতক্ষণ না  কুমড়ো পুরোপুরি সেদ্ধ হয় ততক্ষণ নাড়াচাড়া করতে থাকুন। এরপর কনডেন্সড মিল্ক দিয়ে সবটা ভালো ভাবে সমস্তটা মিশিয়ে নিন। তারপর নামানো আগে ছোট এলাচ গুঁড়ো, ভেজে রাখা বাদাম ছড়িয়ে দিলেই রেডি কুমড়োর হালুয়া। পরিবেশন করার আগে উপর থেকে ছড়িয়ে দিন কেশর।  পরিবেশন করার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর