এই মুহূর্তে

শীতের সন্ধ্যায় বাড়িতেই বানিয়ে ফেলুন দোকানের মতো তন্দুরি চা

নিজস্ব প্রতিনিধি: শীতে চা ভালোবাসে এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। বাড়িতে চা তো হয় সেই সঙ্গেই পাড়ার মোড়ে মোড়ে চায়ের দোকানগুলিতে ভিড় উপচে পরে। নানান স্বাদের চায়ে তৃষ্ণা মেটান চা প্রেমীরা। তার মধ্যেই অন্যতম পছন্দের হল তন্দুরি চা। যা খেতে দোকানের সামনে পড়ে যায় লাইন। তন্দুরি চা তৈরির সময় ফাঁকা মাটির ভাঁড় গরম তন্দুরের মধ্যে দিয়ে দেওয়া হয় বলেই নামকরণ। এই চা খেতে ইচ্ছা হলে আর যেতে হবে না দোকানে। কারণ বাড়িতেই বানিয়ে ফেলা যাবে। কীভাবে বানাবেন দোকানের মতো তন্দুরি চা রইল রেসিপি।

উপকরণ 

দুধ
জল
চা পাতা
চিনি
লেমনগ্রাস
পুদিনা পাতা
চা মশলা

পদ্ধতি

মাঝারি আঁচে একটি সসপ্যানে জল গরম করুন। জল ফুটে উঠলে তাতে দিন চা, চিনি এবং চা মশলার গুঁড়ো, পুদিনা পাতা, লেমনগ্রাস। ২-৩ মিনিট ফোটান। এবার যোগ করুন দুধ। দুধ-সহ চায়ের মিশ্রণটি আরও দু’মিনিট ফোটান। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে চা ঢেলে রাখুন আলাদা পাত্রে। এরপর একটি মাটির ভাড় (কুলহাড়) সরাসরি আঁচে গরম করুন যতক্ষণ না এটি লাল হয়ে যায়। পুড়ে লাল হয়ে এলে সাঁড়াশির সাহায্যে খুব সাবধানে পোড়া মাটির ভাঁড়ে উপর থেকে ঢালুন চা। দেখবেন চা আগ্নেয়গিরির মতো জোরে বুদবুদ তৈরি করবে। তারপর চা একটি পাত্রে ঢেলে দিলেই রেডি তন্দুরি চা। বাড়িতেই হয়ে গেল দোকানের মত তন্দুরি চা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হার মানাবে ফ্রায়েড চিকেনকে, বাড়িতে বানান উত্তর ভারতের জনপ্রিয় রেসিপি ‘দহি কি শোলে’

সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

শীতের বিদায়ের আগে এবার বানিয়ে খান কমলার প্যান কেক

কলাপাতায় পাবদা পাতুরি, ছুটির দিনে জমে যাবে দুপুরের আহার

প্রেম দিবসে নিজের হাতেই সুইস রোল বানিয়ে মন জিতুন সঙ্গীর, রইল রেসিপি

প্রেম দিবসে ‘গোলাপ চা’ বানিয়ে সঙ্গীকে জানান ‘গুড মর্নিং’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ