ব্যাসন নয় চাল দিয়েই বানান নরম-স্পঞ্জি ধোকলা, জেনে নিন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণ খাবার খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছেন? ভিন্ন কিছু চেষ্টা করতে চান। তাহলে বানাতে পারেন চালের ধোকলা। শুনতে অদ্ভুত লাগতে পারে কারণ ধোকলা শুধু বেসন দিয়েই নয়, অনেকে এটাই জানেন। তবে এটা চাল দিয়েও তৈরি করা  যায়।  চাল, সুজি এবং দই ব্যবহার করে  একটি নরম, স্পঞ্জি এবং  ধোকলা তৈরি করতে পারেন। জেনে নিন রেসিপি-  

উপকরণ

১ কাপ কাঁচা চাল, ভেজানো

আধা কাপ সুজি

আধা কাপ দই

স্বাদমতো লবণ

১ চা চামচ চিনি

১ ইঞ্চি আদা কুচি

২টি কাঁচা লঙ্কা, মিহি করে কাটা

১ চা চামচ জিরে

১ টেবিল চামচ তেল

১ প্যাকেট ইনো অথবা ১/২ চা চামচ বেকিং সোডা

১-২ চা চামচ জল

১ টেবিল চামচ তেল

১ চা চামচ সর্ষের বীজ

২টি কাঁচা লঙ্কা

৮-১০টি কারি পাতা

ধনে পাতা

পদ্ধতি

প্রথমে, ভেজানো চাল, সুজি এবং দই একটি মিক্সারে নিয়ে ভালভাবে পেস্ট নিন।  এরপর লবণ, সামান্য চিনি, কোরানো আদা, কাঁচা লঙ্কা, জিরে এবং তেল দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।একটি স্টিমারে পার্চমেন্ট পেপার বিছিয়ে দিন। তৈরি করা ব‍্যাটারে ইনো বা বেকিং সোডা যোগ করুন, তারপর এর উপর সামান্য জল ঢেলে আলতো করে মেশান। বেশিক্ষণ রেখে দেবেন না। ব্যাটারটি একটি স্টিমারে ঢেলে ১০-১৫ মিনিট রান্না করুন। ধোকলাটি ফুলে উঠে  সেদ্ধ হয়ে গেলে, নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন। তারপর, আপনার পছন্দমতো আকারে কেটে নিন। ধোকলার আসল স্বাদ এর ফোড়নের কারণে। এবার একটি প্যানে তেল গরম করুন। তাতে গোটা সর্ষে , কাঁচা লঙ্কা এবং কারি পাতা দিন। তারপর কাটা ধোকলা নাড়াচারা করে উপরে ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। 

ভাইকে বাঁচাতে পুকুরে ঝাঁপ তিন দিদির, পরিণতি হল মর্মান্তিক

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজা কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

দুঃসাহসিক চুরি! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫