মাছ বা মাংসের নয়, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিনের দোপেঁয়াজা

Share:

নিজস্ব প্রতিনিধি : মাংসের দো পেঁয়াজা, ডিমের দো পেঁয়াজা বা মেছের দোপেঁয়াজা খেয়েছেন। কিন্তু বাড়িতে বানিয়ে কখনো সয়াবিনের দোপেঁয়াজা খেয়েছেন? মাছ, মাংস খেতে ইচ্ছে না করলে সয়াবিনের এই রান্নাটি করে নিচে পারেন। চেটে পুটে অনেকটা ভাতই খাওয়া হবে।

উপকরণ- ২৫০ গ্রাম সয়াবিন, ২টি বড় পেঁয়াজ, ১টি টম্যাটো, ৪-৫টি কাঁচালঙ্কা, ২ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, ১ টেবিল চামচ ধনেগুঁড়ো, আধ চামচ জিরেগুঁড়ো, ১ টেবিল চামচ আদাবাটা, ১ টেবিল চামচ রসুনবাটা, স্বাদমতো নুন, চিনি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য গোটা গরমমশলা, পরিমাণমতো সাদা তেল।

প্রণালী: প্রথমে সয়াবিন নুন জলে ভাপিয়ে জল নিংড়ে নিতে হবে। এতে সামান্য লঙ্কাগুঁড়ো,  আদা,  রসুন বাটা মাখিয়ে মিনিট ১৫ রেখে দিতে হবে। তারপর অল্প একটু কর্নফ্লাওয়ার গুঁড়ো মাখিয়ে হালকা ভেজে নিতে হবে। এতে সয়াবিনের উপরটা মুচমুচে হয়ে যাবে। এবার কড়াইয়ে সাদা তেল গরম হলে গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে। কুচিয়ে নেওয়া পেঁয়াজ ভেজে তার মধ্যে দিয়ে দিতে হবে আদা, রসুন বাটা। এরমধ্যে যোগ করতে হবে স্বাদমতো নুন,  হলুদ,  কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,  ধনে,  জিরেগুঁড়ো। সমস্ত উপকরণ আঁচ কমিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দিতে হবে টম্যাটো কুচি। খুব ভাল করে সমস্ত উপকরণ কষিয়ে নিতে হবে। একটু চিনি দিয়ে নাড়তে হবে। মশলা থেকে তেল ছাড়লে এবার সয়াবিন দিয়ে দিতে হবে। তারপর সবটা কষিয়ে মাপমতো গরম জল দিয়ে ফুটে উঠলে নামিয়ে নিতে হবে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান