সঙ্গিনীকে খুশি করুন এই পদ বানিয়ে

আন্তর্জাতিক নারী দিবসে সেই কাজ আপনি করে ফেলুন আপনার প্রেমিকা কিংবা স্ত্রীয়ের জন্য। রাতের ডিনারে নিজের হাতে বানিয়ে ফেলুন 'বাটার গার্লিক প্রন'।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কথায় বলে ‘স্বামীর মন জেতার রাস্তা পেট থেকেই শুরু হয়’। কিন্তু আজ আন্তর্জাতিক নারী দিবসে সেই কাজ আপনি করে ফেলুন আপনার প্রেমিকা কিংবা স্ত্রীয়ের জন্য। রাতের ডিনারে নিজের হাতে বানিয়ে ফেলুন ‘বাটার গার্লিক প্রন’। এবার আপনি ভাবতে পারেন আপনি তো কখনও রান্নাঘরে ঢুকে কুটোটি নেড়ে দেখেননি। তাহলে এমন পদ বানাবেন কীভাবে? তাই আজকের এই বিশেষ দিনে সঙ্গিনীর মন জিততে আপনার জন্য রইল সেই রেসিপি।

উপকরণঃ

চিংড়ি- বাগদা অথবা মাঝারি সাইজের

মাখন-  ১০০ গ্রাম

চিজ- ১টি (ছোট)

মধু- ৬ চা চামচ

ফ্রেশ ক্রিম- ১ কাপ

নুন- স্বাদমত

গোলমরিচ গুঁড়ো- ২ চা চামচ

কাঁচা লঙ্কা বাটা- ১ টেবিল চামচ

পেঁয়াজ পাতা কুঁচি- ১/২ কাপ

পেঁয়াজ বাটা- ২-৩ টেবিল চামচ

রসুন বাটা- ১-২ কোয়া 

প্রণালীঃ 

প্রথমে চিংড়ি মাছগুলি পরিষ্কার করে নিন। এরপর এতে নুন ও কিছুটা ভিনিগার মাখিয়ে রেখে দিন মিনিট ১৫। এবার কড়াই গরম করে তাতে মাখন দিন। সামান্য সাদা তেলও যোগ করে নিতে পারেন। মাখন গরম হয়ে গলে গেলে তাতে রসুন বাটা বা কুঁচি দিয়ে সামান্য নেড়ে নিয়ে তাতে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ যোগ করুন। এরপর এতে একে একে যোগ করুন নুন, পেঁয়াজ বাটা ও পেঁয়াজ পাতা কুঁচি। খানিকক্ষণ নেড়ে নিয়ে তাতে গোলমরিচ, ধনেপাতা কুঁচি দিয়ে সামান্য নেড়ে নিয়ে নামানোর আগে খানিকটা ফ্রেশ ক্রিম উপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন ‘বাটার গার্লিক প্রন’।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!