সন্ধ্যার চায়ের সঙ্গে রাখুন প্রোটিন ও ক্যালসিয়ামে ভরপুর মসুর ডাল ও পনিরের টিক্কি

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে রোজই কিছু মুচমুচে খেতে ইচ্ছে করে। কিন্তু প্রতিদিন ভাজা চপ, পকোড়া খাওয়া ঠিক নয়।  শরীর খারাপ হতে পারে। তবে চিন্তা নেই এই সমস্যা সমাধানে সহজ, পুষ্টিকর আর সুস্বাদু একটি রেসিপি বানিয়ে ফেলতে পারেন, তৈরি হয় ঝটপট।    মসুর ডাল ও পনিরের টিক্কি বাড়িতেই অল্প উপকরণে বানাতে পারেন। প্রোটিনসমৃদ্ধ জলখাবার খেলে মনও ভালো থাকবে। 

উপকরণ

১ কাপ মসুর ডাল (ভিজিয়ে সেদ্ধ করা)

১ কাপ চটকানো পনির

১টি মাঝারি পেঁয়াজ কুচি

১–২টি কাঁচালঙ্কা কুচি

১ চা চামচ আদা কুচি ধনেপাতা কুচি

আধা চা চামচ লাল লঙ্কাগুঁড়ো

আধা চা চামচ ভাজা জিরাগুঁড়ো

নুন

বেসন বা চালের গুঁড়ো

তেল 

পদ্ধতি 

প্রথমে মসুর ডাল ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। তারপর একটি বড় পাত্রে সেদ্ধ ডাল ও চটকানো পনির একসঙ্গে নিয়ে। তার মধ্যে পেঁয়াজ, কাঁচালঙ্কা, আদা, ধনেপাতা ও সব মশলা মিশিয়ে দিন। মিশ্রণ খুব নরম হলে সামান্য বেসন বা চালের গুঁড়ো দিন, যাতে টিক্কি   না ভাঙে। এবার গোল বা চ্যাপটা আকারে টিক্কি গড়ে কড়াইতে অল্প ব্রাশ করে তেল গরম করে মাঝারি আঁচে দু’পিঠ সোনালি করে ভেজে নিন।   এয়ার ফ্রায়ারেও কম তেলে বানাতে পারেন। এবার চায়ের সঙ্গে পরিবেশন করুন। 

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা