কাশ্মীর ভ্রমণে দিন শুরু হোক স্পেশ্যাল মর্নিং ব্রেকফাস্টে

রইল এমনই কিছু খাবার যা কাশ্মীরে গিয়ে না খেলে আপনি বড়সড় মিস করবেন। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কাশ্মীর, ভূস্বর্গের মায়ায় পড়েনি এমন মানুষ নেই। পাহাড়, বরফ, সৌন্দর্য, মেঘ, পার্বত্য উপত্যাকার স্বর্গীয় দৃশ্য এসব কিছুই ভ্রমণ পিপাসুদের কাছে কাঙ্ক্ষিত। তাই যাঁরা সেখানে গিয়েছেন তারা তো বটেই যারা যাননি তাঁদের কাছেও কাশ্মীর স্বপ্ন। কাশ্মীরের সৌন্দর্যের পাশাপাশি এখানকার খাবারও কিন্তু এক আলাদা জায়গা করে নিয়েছে সকলের মনে। রইল এমনই কিছু খাবারের তালিকা । যা কাশ্মীরে গিয়ে না খেলে আপনি বড়সড় মিস করবেন। 

শীর চায়ঃ সকালের শুরুটা যখন আমাদের চা দিয়ে শুরু হয় তখন আসা যাক প্রথমেই কাশ্মীরের স্পেশ্যাল শীর চায়ের প্রসঙ্গে। চা এখানকার বিশেষ বেভারেজ। যেটা উল্লেখ্য তা হল এই চায়ের রঙ পুরোপুরি গোলাপি। আবার অনেকেই এই চা কে নুন চা-ও বলা হয়। এই চা বানানো সময় সাপেক্ষ ব্যাপার। এই চা তৈরি করতে লাগে বরফ ঠান্ডা জল। তাতে কাশ্মীরি চা পাতা, দারুচিনি, স্টার অ্যানাইস, এলাচ, লবঙ্গ দিয়ে ফোটানো হয়। বেশ কিছুক্ষণ ফুটে জল শুকিয়ে এলে তাতে এক চিমটে খাবার সোডা ও সামান্য নুন দিয়ে আবার এতে ঠান্ডা জল দিতে হবে। খানিকক্ষণ ফুটে শুকিয়ে এলে ছেঁকে নিতে হবে। এরপর এতে দুধ দিয়ে ফোটাতে হয়, সঙ্গে দিতে হয় চিনি। দীর্ঘক্ষণ জ্বাল দিয়ে ওই চা ফুটিয়ে ঘন করে নিতে হয়। পরিবর্তন হয়ে যায় চায়ের রঙ। এরপর কাপে ঢেলে উপরে পেস্তা ও আমন্ড ছড়িয়ে পরিবেশন করা হয়। উপকরণ আর চা বানানোর পদ্ধতি জেনে বুঝতে নিশ্চয়ই পারছেন কাশ্মীরি শীর চায়ের স্বাদ কেমন হতে পারে। 

নাদুর চুরমাঃ চায়ের পরে আসা যাক জলযোগে। কাশ্মীরে পদ্মফুলের ডাঁটা দিয়ে তৈরি নাদুর চুরমা সুস্বাদু তো বটেই সঙ্গে বেশ অবাক করাও। কারণ পদ্মফুলের ডাঁটা দিয়েও এমন খাবার তৈরি করা যায় তা ভাবা আমাদের কাছে হয়ত স্বপ্নাতীত। পদ্মের ডাঁটার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ভালভাবে পরিস্কার করে ধুয়ে নিয়ে। তাতে নুন মাখিয়ে বেশ কিছুক্ষন রেখে দেওয়া হয় তাতে এতে থাকা অতিরিক্ত জল ঝড়ে যায়। এরপর তা ডুবো তেলে ভেজে ঝুরঝুরে আলুভাজার মত করে নেওয়া হয়। তাতে নুন, লঙ্কা গুঁড়ো, ইত্যাদি মাখিয়ে নিয়ে তৈরি করে নেওয়া হয় নাদুর চুরমা। 

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ