শীতের বেলায় বানিয়ে ফেলুন ‘টক-ঝাল’ রসুন পাতার চাটনি

এই পদ একদিকে যেমন মুখরোচক, তেমনই এই করোনা আবহে মুখে স্বাদ ফিরিয়ে আনতে ব্যপক কার্যকরী

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকালে বাজারে হরেক সবজি পাওয়া যায়। যা বছরের অন্য সময় মেলে না। মরশুমি এই শাক-সবজি একদিকে যেমন রান্নার বৈচিত্র্য আনে, তেমনই পুষ্টিকর। এখন বাজারে গেলেই দেখতে পাবেন রসুন গাছের আঁটি নিয়ে বসে আছেন দোকানি। ভাবছেন সেগুলি দিয়ে আবার কি রান্না হয়! ওই পাতা-সহ রসুন গাছ দিয়ে কিন্তু জিভে জল আনা চাটনি বানিয়ে সকলকে তাঁক লাগিয়ে দিতে পারেন। এই পদ একদিকে যেমন মুখরোচক, তেমনই এই করোনা আবহে মুখে স্বাদ ফিরিয়ে আনতে ব্যপক কার্যকরী। আসুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন রসুন পাতার চাটনি।

উপকরণ-

পাতা-সহ রসুন গাছ (১০০ গ্রাম)
ধোনেপাতা- এক আঁটি
পাতি লেবু – ১টি
কাঁচালঙ্কা – ৪-৫টা
টকদই – ২ টেবিল চামচ
এছাড়া সামান্য লবণ, একটি শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরে।

পদ্ধতি-

প্রথমে কড়াইয়ে সামান্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা একটু গরম করে ভেজে নিন। এবার সেগুলি গুঁড়ো করে রেখে দিন। আপনার মশলা তৈরি।

এবার পাতা-সহ রসুন গাছ কুচিকুচি করে কেটে নিন। এরপর মিক্সিতে ওই কেটে রাখা রসুন পাতা, ধোনেপাতা, কাঁচালঙ্কা, সামান্য টকদই ও তৈরি করে রাখা মশলা দিয়ে একটি পাতিলেবুর রস ছড়িয়ে দিন। এবার এটা ভালো করে পেস্ট করে নিন।

পেস্ট হয়ে গেলে কড়াইয়ে সামান্য সর্ষের তেল গরম করে ওই মিশ্রণটি দিয়ে দিন। এবার প্রয়োজন মতো লবন দিয়ে পেস্টটি নাড়তে থাকুন। জলভাবটা কমে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল আপনার রসুন পাতার চাটনি। গরম ভাত বা পরোটার সঙ্গে এই পদটি অসাধারণ।

জানেন কেন কিডনির গ্লুকোজ সহনশীলতার সর্বোচ্চসীমা ১৮০ মিলিগ্রাম হয়?

গা ছমছমে অনুভূতি পেতে চান? কার্শিয়াঙের এই জায়গায় গেলেই মিলবে ‘মুণ্ডহীন’ ভূতের দেখা

ফের রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পরিযায়ী শ্রমিক

‘তাহিরের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল’, বললেন নিহত গোয়েন্দাকর্তা অঙ্কিত শর্মার ভাই

প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

সহকর্মীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন? চাকরির সঙ্গে ভালবাসা বাঁচাতে খেয়াল রাখুন এই বিষয়ে..

ঢাকায় দীনেশ ত্রিবেদির সঙ্গে বৈঠক ট্রাম্পের বিশেষ দূতের, জোর জল্পনা

অভিভাবকদের ফেসবুক আসক্তি কি পরিবারে দূরত্ব বাড়াচ্ছে? সমাজমাধ্যম থেকে দূরে থাকার উপায়

রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয়ের জন্য সরকার মনোনীত সদস্যের তালিকা প্রকাশ করল বিকাশ ভবন

আশ্রয়ের খোঁজে মরক্কো থেকে সাঁতরে স্পেনের সেউতায় যেতে গিয়ে সলিল সমাধি ৪১ জনের

ডিমের পর মিড ডে মিলে এবার পড়ুয়াদের পাতে মাছও! বড় ঘোষণা নিশীথের

৫৩ বছর আগে অপহরণের চিঠি বোতলে ভরে ভাসানো হয়েছিল সমুদ্রের জলে, তার পর…

পার্কিং ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন অ্যাপ আনছে রাজ্য সরকার, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

১৮ বছর বাদে বাড়ি ফিরলেন ‘মৃত’ দাদা, ভূত দেখার মতো চমকে উঠলেন ভাই