বাচ্চা থেকে বুড়ো, সকলের জিভে জল আনবে মাটন কিমা ভরা ডিমের ডেভিল

এই সেই ডিমের ডেভিলে থাকবে মাটন কিমার পুর। জেনে নিন বাঙালির সেই প্রিয় মাংসের পুরভরা হাঁসের ডিমের ডেভিল রেসিপি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিম খেতে কে না ভালোবাসে। সে হাঁসের ডিম হোক বা মুরগির ডিম, ডিম সবারই বাচ্চা থেকে বুড়ো সকলের পছন্দ। তাই আজ দেব এক অভিনব ডিমের ডেভিল স্ন্যাক্সের রেসিপির খোঁজ। এই সেই ডিমের ডেভিলে থাকবে মাটন কিমার পুর। জেনে নিন বাঙালির সেই প্রিয় মাংসের পুরভরা হাঁসের ডিমের ডেভিল রেসিপি।

উপকরণ

সেদ্ধ করা মাটন কিমা
হাঁসের ডিমের টুকরো
পেঁয়াজ কুচি
সেদ্ধ করে মাখা আলু
ধনেপাতা কুচি
পার্সলে পাতা কুচি
পুদিনা পাতা কুচি
আদা কুচি
রসুন কুচি
কাঁচা-পাকা লঙ্কা কুচি
ব্রেড ক্রাম্বস
হাঁসের ডিম
ভাজা মশলা (ধনে, জিরে, শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো), নুন, চিনি।

প্রণালী

প্রথমে একটা মিক্সিং বোলে একে একে মাটন কিমা, মাখা আলু, পেঁয়াজ কুচি, পার্সলে কুচি, পুদিনা কুচি, ধনেপাতা কুচি, চিনি, আদা, রসুন কিমা, লঙ্কা, ভাজা মশলা আর নুন দিয়ে ভাল করে মেখে, তাতে কিছুটা ব্রেড ক্রাম্ব মিশিয়ে একটা মণ্ড বানিয়ে নিন। এবার ওই মণ্ড থেকে চপের আকারে ফেটানো হাঁসের ডিমের গোল ডুবিয়ে, ব্রেড ক্রাম্বসে কোট করে সাদা তেলে ডিপ ফ্রাই কারে তুলে নিয়ে পেঁয়াজের রিং, সেদ্ধ করা হাঁসের ডিমের টুকরো ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য