পহেলা বৈশাখের দুপুরের মেনুতে রাখুন মটনের বিশেষ এই পদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির নতুন বছর আসছে বলে কথা। এই দিনে বাঙালি বাড়িতে বিশেষ সব পদ হবে না তা বললে কি হয়। পহেলা বৈশাখের দুপুরের মেনুতে মাছ, মাংস, ডিম কি না থাকে। তবে যে পদ না থাকলেই নয় তা হল  পাঁঠার মাংস। তবে একঘেয়ে পাতলা ঝোল বা কষা ছেড়ে বিশেষ পদে রাখুন বানান মটন মালাই হান্ডি।  

উপকরণ:

৭৫০ গ্রাম মটন (ছোট টুকরো করে কাটা)

১ টেবিল চামচ গোটা জিরে

১ টেবিল চামচ গোটা গোলমরিচ

২ তারামৌরি

২ টি তেজপাতা

২ টি ছোট এলাচ

৪-৫টি লবঙ্গ

১টি দারচিনি

২ কাপ পেঁয়াজকুচি

২ টেবিল চামচ রসুনবাটা

স্বাদমতো নুন

১০-১২টি কাজু

৭-৮টি কাঁচালঙ্কা

আধ কাপ দই

১ টেবিল চামচ ধনেগুঁড়ো

১ টেবিল চামচ জিরেগুঁড়ো

১ চা চামচ গরমমশলাগুঁড়োমু 

১ চা চামচ গোলমরিচের গুঁড়ো

১ টেবিল চামচ কসুরি মেথি

২ টেবিল চামচ ধনেপাতাকুচি

পরিমাণ মতো সাদা তেল

পদ্ধতি

প্রথমে প্রেশার কুকারে তেল গরম করে গোটা মশলা আর তেজপাতা ফোড়ন  দিন। সুন্দর গন্ধ বের হলে তাতে যোগ করুন পেঁয়াজকুচি। বাদামি হয়ে গেলে দিন   রসুন বাটা। মশলা কষিয়ে তাতে দিয়ে দিন পাঁঠার মাংসের টুকরোগুলি। মিনিট পাঁচেক নাড়াচাড়া  করে কুকারে সামান্য জল দিয়ে ঢাকা বন্ধ করে মাংস সেদ্ধ করে নিন। এবার মিক্সিতে কাজু, কাঁচালঙ্কা আর দই একসঙ্গে মিক্সিতে দিয়ে ঘন পেস্ট করে নিন। এবার কড়াই গরম করে তাতে সেদ্ধ করা মাংস ঢেলে দিন। গ্যাসের আঁচ বাড়িয়ে জল শুকিয়ে নিন।  তারপর বেটে রাখা মিশ্রণ দিয়ে ভাল করে কষান।  যোগকরুন   ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, গোলমরিচগুঁড়ো, গরমমশলাগুঁড়ো, কসুরি মেথি। মশলা থেকে তেল ছেড়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করুন।  রুমালি রুটি, নান, পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মটন মালাই হান্ডি।  

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য