এই মুহূর্তে

মাশরুমের এই পদ খেলে ভুলে যাবেন মাছ-মাংসের স্বাদ

নিজস্ব প্রতিনিধি: রকমারি রান্নার পদ হিসেবে বাঙালিদের মধ্যে বাড়ছে মাশরুমের জনপ্রিয়তা। বিশেষ করে নতুন প্রজন্ম মাছ মাংসের পাশাপাশি বিদেশি এই খাবারের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। সাইড ডিশ হিসেবে নিরামিষাশীরা পনিরের পাশাপাশি বেছে নিচ্ছেন মাশরুমকেও। তবে শুধু নিরামিষ নয় পেঁয়াজ-আদা-রসুন দিয়েও বানানো যায় মাশরুমের নানা পদ। চিকেন কষা, মটন কষা কিংবা মাছেরর বাহারি পদ তো বাড়িতে প্রায়ই করেন। একবার বাড়িতে রান্না করে দেখুন মাশরুম মসালা। মুখে লেগে থাকবে স্বাদ।

উপকরণ

মাশরুম- ২৫০ গ্রাম
গোটা গোলমরিচ- ৪-৫টি
এলাচ- ৩-৪টি
বড় এলাচ- ১টি
পেঁয়াজ- ১টি
সাদা তেল- ১ টেবিল চামচ
ঘি- ১ টেবিল চামচ
তেজপাতা- ১টি
দারচিনি- ১ ইঞ্চ
লবঙ্গ- ৩-৪টি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- ১ চা চামচ
নুন- স্বাদ অনুযায়ী
কসৌরি মেথি- এক চিমটি
ধনে পাতা কুচি

পদ্ধতি

প্রথমে খুব ভালো করে মাশরুম ধুয়ে নিন। এবার তাতে লেগে থাকা জল টিসু দিয়ে মুছে নিন। তা না হলে মাশরুম কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর মাশরুমের ডাঁটি নীচের দিকটা সামান্য কেটে ফেলুন। তারপর পিস করে কেটে হালকা গরম জলে ভাপিয়ে নিন। তারপর জল ঝড়িয়ে নিন। এবার পেঁয়াজ, আদা, রসুন এবং টোম্যাটো কেটে নিন। অন্যদিকে কড়াইতে তেল এবং ঘি গরম করে তাতে জিরে ফোঁড়ন দিন। সুন্দর গন্ধ বের হলে কড়াইতে দিন পিঁয়াজ। ভেজে নিন হালকা বাদামি করে। তারপর একে একে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য নুন যোগ করুন। মশলা কিছুটা কষা হলে আদা ও রসুনের টুকরো এবং টোম্যাটো টুকরো যোগ করুন। সমস্ত মশলা কষা হলে তেল ছেড়ে এলে তাতে দিন ফেটানো টক দই। আবারও ভালো করে কষান। তারপর সেই মশলা ঠাণ্ডা করে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিন। এবার অন্য একটি কড়াইতে তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, গোটা গোলমরিচ, এলাচ, বড় এলাচ ফোঁড়ন দিন। যোগ করুন পেঁয়াজ কুচি। পেঁয়াজ সোনালি হয়ে ভাজা হলে তাতে মাশরুমের টুকরোগুলি দিয়ে তাতে লঙ্কার গুঁড়ো এবং সামান্য নুন দিন ভালো করে ভাজুন। তারপর তাতে যোগ করুন পেস্ট করা মশলা। সব মিলিয়ে ভালো করে কষিয়ে সামান্য কসৌরি মেথি এবং ধনে পাতা কুচি শেষে দিয়ে নামিয়ে নিন। শীতের রাতে জিরা রাইস কিংবা গরম গরম রুটি সঙ্গে পরিবেশন করুন মাশরুম মসালা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই গরমে ট্রাই করে দেখুন নতুন স্বাদের টক-ঝাল-মিষ্টি পেয়ারার আইসক্রিম

২৬ জানুয়ারিতে রান্নাঘরেই তেরঙার জাদু, ঘরেই বানান ৭ রঙিন দেশাত্মবোধক পদ

ওজন ঝরবে চটজলদি, ব্রেকফাস্টে পাতে রাখুন ‘থাট্টে ইডলি’, জেনে নিন রেসিপি

সরস্বতী পুজোয় ভোগ হিসেবে নিবেদন করুন হলুদ মিষ্টি ভাত, রইল রেসিপি

হাতে চেটে খাবে সকলে, বানিয়ে ফেলুন কচুর কোরমা

রোস্ট-কোর্মা ভুলে যাবেন, বাড়িতে রাঁধুন ফুলকপির কিমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ