পালং শাকের ঘন্ট দিয়েই মন জয় করুন সকলের

Share:

নিজস্ব প্রতিনিধি :  গ্রামবাংলায় আজও শাক নিয়ে নানান চাহিদা রয়েছে। তা সে পুকুরপারেই হোক বা মাঠের ধারে। অতীতে উঠোনে শাকের চাষ ও করা হত। ব্যাস আর সবজির চিন্তা কি ?  একটু একটু করে প্রত্যেক দিন শাক তুলে দিব্যি খাওয়া হত। নিয়মিত শাক খেলে একদিকে যেমন শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়, তেমনি নানা ধরনের রোগও প্রতিরোধ করা যায়। এর মধ্যে অন্যতম হল পালং শাকের ঘন্ট। এটি হল একধরনের পাঁচমিশালি তরকারি। ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে ফেলুন পালং শাকের ঘন্ট।

উপকরণ :   ৩০০ গ্রাম পালং শাক, ৫০ গ্রাম আলু, ১০০ গ্রাম কুমড়ো, ১০০ গ্রাম বেগুন,৫০ গ্রাম মটরশুঁটি, ৯ পিস বড়ি, ধনে পাতা কুচি, পাঁচ ফোড়ন, লঙ্কা, তেল, লবন,হলুদ

প্রণালী : প্রথমে পালং শাক বেছে নিতে হবে এরপর ভাল করে ধুয়ে নিন। এরপর শাক ও সবজি কেটে নিন। এরপর কড়াইতে তেল গরম করে বড়ি গুলো ভেজে তুলে রাখতে হবে। এরপর ঐ কড়াইয়ের মধ্যে তেল গরম করে তাতে পাঁচ ফোড়ন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেড়ে নিন। এরপর লবন ও হলুদ দিয়ে সবজি গুলো ঐ তেলেই ভালো করে ভাজতে হবে। এরপর এর মধ্যেই শাক এবং ধনেপাতা কুচি দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে নিন। এরপর ভেজে রাখা বড়ি দিয়ে ভালো করে ভাজতে হবে সমস্তটাকে। স্বাদ মত লবন ও চিনি দিয়ে মিশিয়ে এবার নামিয়ে নিন। ব্যাস রেডি পালং শাকের ঘন্ট।

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল